News Flash

  • Home
  • প্রধান খবর
  • বৈঠকে করল বিজেপির সংসদীয় দল, শীতকালীন অধিবেশনের কৌশল নিয়ে কথা বলল বিরোধীরাও
Image

বৈঠকে করল বিজেপির সংসদীয় দল, শীতকালীন অধিবেশনের কৌশল নিয়ে কথা বলল বিরোধীরাও

নয়াদিল্লি, ১৪ ডিসেম্বর (হি.স.): তাওয়াং ইস্যুতে মঙ্গলবারই উত্তাল হয়েছিল সংসদের উভয়কক্ষ। শীতকালীন অধিবেশন ফের উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে, এই আবহে বুধবার সকালে সংসদীয় দলের বৈঠকে বসল বিজেপি। এদিন সকালে সংসদের সভাকক্ষে এই বৈঠকে বসেন বিজেপির সংসদীয় নেতারা। বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা প্রমুখ।

বিজেপির সংসদীয় দলের বৈঠকে এদিন উষ্ণ অভ্যর্থনা জানানো হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। বৈঠকে কী কি বিষয়ে আলোচনা হয়েছে, তা জানিয়েছেন সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী। তিনি বলেছেন, গুজরাটে জয়ের জন্য সে রাজ্যের সভাপতি সি আর পাটিল, সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা ও বিজেপি কর্মীদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়াও প্রধানমন্ত্রী বুঝিয়ে দিয়েছেন জি-২০ বিজেপি অথবা সরকারের কর্মসূচি নয়, দেশের কর্মসূচি তাই সকলের অংশগ্রহণ জরুরি। তাছাড়া দেশের অর্থনৈতিক পরিস্থিতি ও কীভাবে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া যায় তা নিয়ে বার্তা দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
এদিকে, সংসদের শীতকালীন অধিবেশনের রণকৌশল ঠিক করতে এদিন সকালেই বিরোধীরাও বৈঠকে বসেছে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের চেম্বারে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

Releated Posts

নেপালের ভয়াবহ বন্যায় নতুন বিতর্ক: হিমালয়ে এআই ব্যবহারের পরিবেশগত প্রভাব কতটা?

নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): গত মাসে নেপালে ভয়াবহ বন্যায় ব্যাপক ধ্বংসযজ্ঞের পর হিমালয় অঞ্চলে জলবায়ু পরিবর্তন, পরিবেশগত ঝুঁকি…

ByByNews Desk Sep 3, 2026

পূর্বতন তৃণমূল সরকারের আমলে বাংলা সিলেবাস পরিকল্পিতভাবে বিকৃত করা হয়েছিল: মুখ্যমন্ত্রী অধিকারী

কলকাতা, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের পূর্বতন মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকার রাজনৈতিক উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে বাংলা ভাষার সিলেবাস…

ByByNews Desk Sep 3, 2026

ভারত-বেলজিয়াম সম্পর্কের পর্যালোচনা, অংশীদারিত্ব আরও গভীর করার অঙ্গীকার মোদি ও ডি ওয়েভারের

নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও বেলজিয়ামের দ্বিপাক্ষিক সম্পর্কের সমস্ত দিক নিয়ে বৃহস্পতিবার নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে বৈঠক করলেন…

ByByNews Desk Sep 3, 2026

সংঘাতের দ্রুত সমাধানে সব ধরনের প্রচেষ্টাকে সমর্থন করে ভারত-বেলজিয়াম: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): আইনের শাসন, আলোচনা ও কূটনীতিতে বিশ্বাস করে ভারত ও বেলজিয়াম। ইউক্রেন থেকে পশ্চিম এশিয়া—চলমান…

ByByNews Desk Sep 3, 2026
Scroll to Top