News Flash

  • Home
  • দিনের খবর
  • প্রাথমিক নিয়োগ মামলায় হাই কোর্টে তলব আরও এক তৃণমূল নেতাকে
Image

প্রাথমিক নিয়োগ মামলায় হাই কোর্টে তলব আরও এক তৃণমূল নেতাকে

কলকাতা, ১৪ ডিসেম্বর (হি স)। প্রাথমিকের শিক্ষক নিয়োগ মামলায় শাসকদলের আরও এক নেতাকে তলব করল কলকাতা হাই কোর্ট। তলব করা হল ভাটপাড়া পুরসভার ভাইস চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষকে।

এক মামলাকারীর অভিযোগ, টাকার বিনিময়ে চাকরি বিলি করতেন দেবজ্যোতি। তিনি লক্ষ লক্ষ টাকার বিনিময়ে এক জন অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করা ব্যক্তিকেও চাকরি করে দিয়েছিলেন বলে মামলাকারীর অভিযোগ।

বুধবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে প্রাথমিকের শিক্ষক নিয়োগ মামলার শুনানি চলাকালীন দেবজ্যোতির বিরুদ্ধে এই অভিযোগ উঠে আসে। আইনজীবী দিব্যেন্দু চট্টোপাধ্যায়ের সওয়াল, দেবজ্যোতির সঙ্গে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের যোগাযোগ ছিল।

বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ, শুক্রবার দুপুর ১টার মধ্যে আদালতে এসে হাজিরা দিতে হবে দেবজ্যোতিকে। এই মর্মে আদালতের তরফে রাজ্যকেও নির্দেশ দেওয়া হয়েছে। যে হেতু ওই এলাকা ব্যারাকপুরের পুলিশ কমিশনারেটের আওতায় পড়ে, তাই ব্যারাকপুরের পুলিশ কমিশনারেটের নির্দেশে স্থানীয় থানা দেবজ্যোতির হাজিরা নিশ্চিত করবে। দেবজ্যোতি আদালতে হাজিরা না দিলে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলেও বিচারপতি গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছেন।

Releated Posts

জম্মু-কাশ্মীরের পাঁচ জেলায় হাই অ্যালার্ট, জোরদার তল্লাশি অভিযান

জম্মু, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু-কাশ্মীরের কাঠুয়া, সাম্বা, উধমপুর, ডোডা ও কিস্তওয়ার জেলায় রবিবার হাই অ্যালার্ট জারি করা হয়েছে।…

ByByNews Desk Sep 20, 2026

জম্মু-কাশ্মীরের কাটরা হেলিপ্যাড টার্মিনালে আগুন, আংশিক ক্ষয়ক্ষতি

জম্মু, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু-কাশ্মীরের রিয়াসি জেলার কাটরায় ত্রিকূট পাহাড়ের উপরে অবস্থিত শ্রী মাতা বৈষ্ণোদেবী মন্দিরে তীর্থযাত্রীদের যাতায়াতের…

ByByNews Desk Sep 20, 2026

কলকাতার যাদবপুরে সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, প্রাক্তন তৃণমূল বিধায়কের পরিবারের উপর হামলার অভিযোগ

কলকাতা, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কলকাতার যাদবপুর এলাকায় সিপিআই(এম)-এর একাধিক পার্টি অফিসে ভাঙচুর এবং প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক…

ByByNews Desk Sep 20, 2026

সাংবাদিক পায়েল মেহতার প্রয়াণ, শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির

মুম্বই, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রয়াত হলেন সাংবাদিক পায়েল মেহতা। রবিবার ভোরে মুম্বইয়ে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স…

ByByNews Desk Sep 20, 2026
Scroll to Top