News Flash

  • Home
  • প্রধান খবর
  • ফিরোজাবাদে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, আহত অন্তত ২১
Image

ফিরোজাবাদে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, আহত অন্তত ২১

ফিরোজাবাদ, ১৪ ডিসেম্বর (হি.স.): উত্তর প্রদেশের ফিরোজাবাদ জেলায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ৬ জনের। আহত আরও ২১ জন, এছাড়াও ১৯ জনকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। বুধবার ভোরে চালক ঘুমিয়ে পড়াতেই দুর্ঘটনা বলে মনে করা হচ্ছে। ঘটনাস্থল থেকে দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে উদ্ধার করা হয়েছে।

পুলিশ সুপার (গ্রামীণ) রণবিজয় সিং জানিয়েছেন, ৪৫-৫০ জনকে নিয়ে লুধিয়ানা থেকে রায়বরেলী যাচ্ছিল একটি বাস। ফিরোজ়াবাদ জেলায় আগরা-লখনউ এক্সপ্রেসওয়ের উপর বাসটিকে পিছন থেকে ধাক্কা মারে একটি ডিসিএম ট্রাক। তাতেই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে গড়িয়ে পড়ে বাসটি। ঘটনাস্থলেই ৬ জনের মৃত্যু হয়। আহত আরও অন্তত ২১ জন। তাঁদের মধ্যে কয়েক জনের আঘাত গুরুতর বলে জানা গিয়েছে। সবাইকেই নিকটবর্তী মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভোর সাড়ে ৪টে নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে। মনে করা হচ্ছে, ভোরে চালক সম্ভবত ঘুমিয়ে পড়েছিলেন। সেই সময়ই পিছন থেকে ধাক্কা মারে ট্রাকটি। তাতেই দুর্ঘটনা। যদিও ঠিক কী কারণে দুর্ঘটনায় পড়ল বাসটি তা খতিয়ে দেখছে পুলিশ।

Releated Posts

নেপালের ভয়াবহ বন্যায় নতুন বিতর্ক: হিমালয়ে এআই ব্যবহারের পরিবেশগত প্রভাব কতটা?

নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): গত মাসে নেপালে ভয়াবহ বন্যায় ব্যাপক ধ্বংসযজ্ঞের পর হিমালয় অঞ্চলে জলবায়ু পরিবর্তন, পরিবেশগত ঝুঁকি…

ByByNews Desk Sep 3, 2026

পূর্বতন তৃণমূল সরকারের আমলে বাংলা সিলেবাস পরিকল্পিতভাবে বিকৃত করা হয়েছিল: মুখ্যমন্ত্রী অধিকারী

কলকাতা, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের পূর্বতন মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকার রাজনৈতিক উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে বাংলা ভাষার সিলেবাস…

ByByNews Desk Sep 3, 2026

ভারত-বেলজিয়াম সম্পর্কের পর্যালোচনা, অংশীদারিত্ব আরও গভীর করার অঙ্গীকার মোদি ও ডি ওয়েভারের

নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও বেলজিয়ামের দ্বিপাক্ষিক সম্পর্কের সমস্ত দিক নিয়ে বৃহস্পতিবার নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে বৈঠক করলেন…

ByByNews Desk Sep 3, 2026

সংঘাতের দ্রুত সমাধানে সব ধরনের প্রচেষ্টাকে সমর্থন করে ভারত-বেলজিয়াম: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): আইনের শাসন, আলোচনা ও কূটনীতিতে বিশ্বাস করে ভারত ও বেলজিয়াম। ইউক্রেন থেকে পশ্চিম এশিয়া—চলমান…

ByByNews Desk Sep 3, 2026
Scroll to Top