News Flash

  • Home
  • দেশ
  • সুরক্ষা ও নিরাপত্তার নিশ্চয়তা রয়েছে উত্তর প্রদেশে, অপরাধের প্রতি শুন্য সহনশীলতা : সুরেশ খান্না
Image

সুরক্ষা ও নিরাপত্তার নিশ্চয়তা রয়েছে উত্তর প্রদেশে, অপরাধের প্রতি শুন্য সহনশীলতা : সুরেশ খান্না

নিউইয়র্ক, ১৩ ডিসেম্বর (হি.স.): সুরক্ষা ও নিরাপত্তার নিশ্চয়তা রয়েছে উত্তর প্রদেশে, অপরাধের প্রতি রয়েছে শুন্য সহনশীলতা। নিউইয়র্কে বললেন উত্তর প্রদেশের অর্থমন্ত্রী সুরেশ খান্না। ভারতীয় সময় অনুযায়ী মঙ্গলবার সকালে উত্তর প্রদেশের অর্থমন্ত্রী সুরেশ খান্নার নেতৃত্বে একটি প্রতিনিধি দল আমেরিকার কানেকটিকাটে মার্কিন বিমান নির্মাতা সিকোরস্কির প্রধান প্ল্যান্ট পরিদর্শন করেছেন। এই প্রতিনিধি দলে ছিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীর উপদেষ্টা অবনীশ কে অবস্থি, প্রাক্তন মন্ত্রী সিদ্ধার্থ নাথ সিং এবং অন্যান্যরা।

পরে উত্তর প্রদেশের অর্থমন্ত্রী সুরেশ খান্না বলেছেন, “উত্তর প্রদেশে সস্তায় প্রচুর জমি পাওয়া যায়। সুরক্ষা ও নিরাপত্তার নিশ্চয়তা রয়েছে। অপরাধ ও দুর্নীতির প্রতি আমাদের শূন্য সহনশীলতা রয়েছে এবং শিল্পের জন্য নিরাপদ পরিবেশ রয়েছে।” সুরেশ খান্না আরও বলেছেন, “প্রধানমন্ত্রী মোদী নিজের মতো এমন একজন ব্যক্তিকে (যোগী আদিত্যনাথ) উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী করেছেন, যার সাধারণ মানুষের প্রগতি ও রাজ্যের উন্নয়ন ছাড়া অন্য কোনও এজেন্ডা নেই। বর্তমানে উত্তর প্রদেশে স্থিতিশীল ও নীতি ভিত্তিক সরকার রয়েছে। আমরা আপনাদের উত্তর প্রদেশে বিনিয়োগ বাড়াতে আমন্ত্রণ জানাচ্ছি।”

Releated Posts

ভারতের সভ্যতা, বেদ ও ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত মধ্যস্থতা: প্রধান বিচারপতি সূর্য কান্ত

জয়পুর, ১ অগস্ট (আইএএনএস): পারস্পরিক আলোচনার মাধ্যমে বিরোধ মেটানোর সংস্কৃতি ভারতের সভ্যতা, বেদ, প্রাচীন ইতিহাস এবং কৌটিল্য থেকে…

ByByNews Desk Aug 1, 2026

লস্করের পুরনো কৌশলে ফের কাশ্মীরে হামলার আশঙ্কা, নিশানায় সাধারণ মানুষ: গোয়েন্দাদের দাবি

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে গত ১০ দিনের মধ্যে অনন্তনাগ ও কুলগামে পরপর দুটি জঙ্গি হামলার…

ByByNews Desk Aug 1, 2026

‘জীবনে ভুল এড়াতে লোকমান্য তিলকের ‘গীতা রহস্য’ পড়ুন’, যুব সমাজের প্রতি আহ্বান অমিত শাহের

পুনে, ১ আগস্ট (আইএএনএস): জীবনে ভুল এড়াতে যুব সমাজকে লোকমান্য বাল গঙ্গাধর তিলকের বিখ্যাত গ্রন্থ ‘গীতা রহস্য’ পড়ার…

ByByNews Desk Aug 1, 2026

কুলগাম জঙ্গি হামলায় নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা ওমর আবদুল্লার

শ্রীনগর, ১ আগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের কুলগামে জঙ্গি হামলায় নিহত দুই শ্রমিকের পরিবারকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top