News Flash

  • Home
  • প্রধান খবর
  • লালন সম্পর্কে কারামন্ত্রীর মন্তব্য ঘিরে প্রশ্ন
Image

লালন সম্পর্কে কারামন্ত্রীর মন্তব্য ঘিরে প্রশ্ন

কলকাতা, ১৩ ডিসেম্বর (হি. স.) :সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে লালনের মৃত্যু হওয়ায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার বিরুদ্ধেই পরিকল্পিতভাবে খুনের অভিযোগ তুলেছে পরিবার। এই পরিস্থিতিতে মঙ্গলবার ব্যারাকপুর সংশোধনাগার পরিদর্শনে আসেন রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি। লালন সম্পর্কে তাঁর মন্তব্য ঘিরে প্রশ্ন উঠেছে নানা মহলে।

সংশোধনাগারে বন্দিরা কী অবস্থায় রয়েছেন তা সরেজমিনে খতিয়ে দেখেন তিনি। কথা বলেন সকলের সঙ্গে। সরকারি পরিষেবা ঠিকঠাক পাচ্ছে কি না, থাকা-খাওয়ার কোনও অসুবিধা হচ্ছে কি না সমস্ত বিষয়ে খোঁজ নেন।

এরপর বকটুই কাণ্ডে লালন শেখের সিবিআই হেফাজতে মৃত্যু নিয়ে কারামন্ত্রী সাংবাদিকদের বলেন, “লালন শেখের মৃত্যু হয়েছে অসুখে। অনেকদিন ধরেই অসুস্থ ছিলেন। তাঁকে আমরা চিকিৎসা করিয়েছি। তারপরই মারা গেছেন। অনেকেই অসুস্থ অবস্থায় আসেন সংশোধনাগারে। সরকার যথাসাধ্য চেষ্টা করেন চিকিৎসা করার। কারোর জটিল রোগ হলে বাইরেও নিয়ে গিয়ে চিকিৎসা করানো হয়। কিন্তু কেউ মারা গেলে আর কিছু করার নেই।”তবে লালন শেখের সিবিআই হেফাজতের মৃত্যু নিয়ে তৃণমূল কংগ্রেস যেখানে সরব হয়েছে, সেখানে কারা মন্ত্রী অখিল গিরির এই মন্তব্যে শুরু হয়েছে চাপানউতোর।

Releated Posts

নেপালের ভয়াবহ বন্যায় নতুন বিতর্ক: হিমালয়ে এআই ব্যবহারের পরিবেশগত প্রভাব কতটা?

নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): গত মাসে নেপালে ভয়াবহ বন্যায় ব্যাপক ধ্বংসযজ্ঞের পর হিমালয় অঞ্চলে জলবায়ু পরিবর্তন, পরিবেশগত ঝুঁকি…

ByByNews Desk Sep 3, 2026

পূর্বতন তৃণমূল সরকারের আমলে বাংলা সিলেবাস পরিকল্পিতভাবে বিকৃত করা হয়েছিল: মুখ্যমন্ত্রী অধিকারী

কলকাতা, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের পূর্বতন মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকার রাজনৈতিক উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে বাংলা ভাষার সিলেবাস…

ByByNews Desk Sep 3, 2026

ভারত-বেলজিয়াম সম্পর্কের পর্যালোচনা, অংশীদারিত্ব আরও গভীর করার অঙ্গীকার মোদি ও ডি ওয়েভারের

নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও বেলজিয়ামের দ্বিপাক্ষিক সম্পর্কের সমস্ত দিক নিয়ে বৃহস্পতিবার নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে বৈঠক করলেন…

ByByNews Desk Sep 3, 2026

সংঘাতের দ্রুত সমাধানে সব ধরনের প্রচেষ্টাকে সমর্থন করে ভারত-বেলজিয়াম: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): আইনের শাসন, আলোচনা ও কূটনীতিতে বিশ্বাস করে ভারত ও বেলজিয়াম। ইউক্রেন থেকে পশ্চিম এশিয়া—চলমান…

ByByNews Desk Sep 3, 2026
Scroll to Top