News Flash

  • Home
  • দেশ
  • বিজেপি যতক্ষণ আছে ভারতের এক ইঞ্চি জমিও কেউ ছিনিয়ে নিতে পারবে না : অমিত শাহ
Image

বিজেপি যতক্ষণ আছে ভারতের এক ইঞ্চি জমিও কেউ ছিনিয়ে নিতে পারবে না : অমিত শাহ

নয়াদিল্লি, ১৩ ডিসেম্বর (হি.স.): বিজেপি যতক্ষণ আছে ভারতের এক ইঞ্চি জমিও কেউ ছিনিয়ে নিতে পারবে না। দেশবাসীকে আশ্বস্ত করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অরুণাচল প্রদেশের তাওয়াং-এ প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় ভারত ও চিনের সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষের প্রেক্ষিতে মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, দেশে এখন বিজেপির সরকার রয়েছে। যতদিন আমাদের সরকার থাকবে কেউ এক ইঞ্চি জমিও দখল করতে পারবে না। আমি ৮-৯ ডিসেম্বরের মধ্যবর্তী রাতে (অরুণাচল প্রদেশে) আমাদের ভারতীয় সৈন্যদের দেখানো বীরত্বকে অভিবাদন জানাই।

সেনাবাহিনীর বীরত্বকে কুর্নিশ জানিয়ে অমিত শাহ বলেছেন, যেভাবে ভারতীয় সেনা মাতৃভূমিকে রক্ষা করেছেন তা প্রশংসার দাবি রাখে। তিনি আরও বলেছেন, ভারতে অনুপ্রবেশকারী চিনা সৈন্যকে স্বল্প সময়ের মধ্যেই পিছু হটিয়েছে ভারতীয় সেনা। অরুণাচলে ভারত ও চিনের সেনার মধ্যে সংঘর্ষের প্রেক্ষিতে মঙ্গলবার উত্তাল হয় সংসদ। বিরোধীদের তীব্র নিন্দা করে অমিত শাহ বলেছেন, আজ লোকসভায় প্রশ্নোত্তর পর্ব চলতে দেয়নি বিরোধীরা। আমি এই কাজের নিন্দা জানাই। সংসদ বিষয়ক মন্ত্রী স্পষ্টভাবে বলেছেন যে প্রতিরক্ষা মন্ত্রী সংসদে এই (তাওয়াং মুখোমুখি) বিবৃতি দেবেন। তাও কাজ চলতে দেওয়া হয়নি।

Releated Posts

‘মহিলাদের হেনস্থা করলে কাউকে রেয়াত করা হবে না’: জামুই কাণ্ডে বললেন বিহারের মন্ত্রী

পাটনা, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের মন্ত্রী রাম কৃপাল যাদব বুধবার বলেছেন, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে এমন কোনও কার্যকলাপ…

ByByNews Desk Sep 23, 2026

স্ত্রী ও দুই পুরোহিতকে গুলি, তিন সন্তানকে পণবন্দি; আজমগড়ে পুলিশের গুলিতে অভিযুক্তের

মৃত্যুআজমগড়, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরপ্রদেশের আজমগড়ে স্ত্রী ও দুই পুরোহিতকে গুলি করে তিন সন্তানকে একটি ঘরে পণবন্দি করে…

ByByNews Desk Sep 23, 2026

‘বিজেপি কর্মীরা পার্ট-টাইম রাজনীতিবিদ নন’: রাহুল গান্ধীকে নিশানা নীতিন নবীনের

সহারানপুর, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে নাম না করে নিশানা করে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন…

ByByNews Desk Sep 22, 2026

ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তির আলোচনা দ্রুত এগোচ্ছে, সঠিক দিকেই: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা দ্রুত গতিতে এবং সঠিক দিকেই…

ByByNews Desk Sep 22, 2026
Scroll to Top