News Flash

  • Home
  • দেশ
  • মোদীকে হত্যার কথা বলে ধৃত কংগ্রেস নেতা রাজা পাতেরিয়া, আইপিসি-র একাধিক ধারায় দায়ের মামলা
Image

মোদীকে হত্যার কথা বলে ধৃত কংগ্রেস নেতা রাজা পাতেরিয়া, আইপিসি-র একাধিক ধারায় দায়ের মামলা

ভোপাল, ১৩ ডিসেম্বর (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হত্যার কথা বলে গ্রেফতার হলেন মধ্যপ্রদেশের কংগ্রেস নেতা ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী রাজা পাতেরিয়া। সোমবারই রাজার বিরুদ্ধে পান্নার পওয়াইতে এফআইআর দায়ের করা হয়েছিল, এরপর মঙ্গলবার সকালে দামোহ জেলার হাট্টায় নিজের বাড়ি থেকেই রাজা পাতেরিয়াকে গ্রেফতার করেছে পান্না পুলিশ। ধৃতের বিরুদ্ধে ১১৫ ও ১১৭-সহ ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে।

সংবিধান বাঁচাতে হলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘হত্যা’ করতে হবে! এমনই মন্তব্য করে বিপাকে পড়েছেন মধ্যপ্রদেশের বর্ষীয়ান কংগ্রেস নেতা এবং প্রাক্তন মন্ত্রী রাজা পাতেরিয়া। পান্না জেলার পওয়াই শহরের একটি রাজনৈতিক কর্মসূচি চলাকালীন এই মন্তব্য করেন কংগ্রেস নেতা। সেই মন্তব্যের জন্য মঙ্গলবার রাজাকে প্রথমে আটক ও পরে গ্রেফতার করে পান্না পুলিশ।
মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র বলেছেন, মঙ্গলবার হাট্টা থেকে গ্রেফতার করা হয়েছে রাজা পাতেরিয়াকে। সে এখন পাওয়াইতে রয়েছে। ভারতীয় দণ্ডবিধির ১১৫, ১১৭, ৪৫১, ৫০৪, ৫০৫, ৫০৬ ও ১৫৩বি ধারায় মামলা দায়ের করা হয়েছে। এটি খুবই উদ্বেগজনক বিষয়।

Releated Posts

‘মহিলাদের হেনস্থা করলে কাউকে রেয়াত করা হবে না’: জামুই কাণ্ডে বললেন বিহারের মন্ত্রী

পাটনা, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের মন্ত্রী রাম কৃপাল যাদব বুধবার বলেছেন, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে এমন কোনও কার্যকলাপ…

ByByNews Desk Sep 23, 2026

স্ত্রী ও দুই পুরোহিতকে গুলি, তিন সন্তানকে পণবন্দি; আজমগড়ে পুলিশের গুলিতে অভিযুক্তের

মৃত্যুআজমগড়, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরপ্রদেশের আজমগড়ে স্ত্রী ও দুই পুরোহিতকে গুলি করে তিন সন্তানকে একটি ঘরে পণবন্দি করে…

ByByNews Desk Sep 23, 2026

‘বিজেপি কর্মীরা পার্ট-টাইম রাজনীতিবিদ নন’: রাহুল গান্ধীকে নিশানা নীতিন নবীনের

সহারানপুর, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে নাম না করে নিশানা করে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন…

ByByNews Desk Sep 22, 2026

ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তির আলোচনা দ্রুত এগোচ্ছে, সঠিক দিকেই: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা দ্রুত গতিতে এবং সঠিক দিকেই…

ByByNews Desk Sep 22, 2026
Scroll to Top