News Flash

  • Home
  • প্রধান খবর
  • মালদায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গেল মাল বোঝাই ট্রাক
Image

মালদায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গেল মাল বোঝাই ট্রাক

মালদা, ১৩ ডিসেম্বর (হি.স.) : মালদার পুখুরিয়া থানার নৌগামা মোড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গেল মাল বোঝাই ট্রাক। মঙ্গলবার ভোরে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল । ঘটনায় চালক ও খালাসি অল্পবিস্ত্রর আহত হলেও দুমড়ে মুচড়ে যায় মাল বোঝাই ট্রাকটি । এই দুর্ঘটনার পুকুরিয়া থানার পুলিশ তদন্ত শুরু করেছে।

জানা গেছে, ট্রাকটি তুলসিহাটা থেকে মালবোঝাই করে আন্তর্জাতিক বাণিজ্য স্থল মহদীপুর সীমান্তে যাচ্ছিল। ঘন কুয়াশার জেরে নৌগামা মোড় এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারায়। রাস্তার পাশে নির্মীয়মান একটি বাড়ির সীমানা প্রাচীর ভেঙে রাস্তা পেরিয়ে গিয়ে উল্টে যায় । চালক ও খালাসী আহত হলেও প্রাণহানির মত ঘটনা ঘটেনি। তবে দিনের বেলা এই দুর্ঘটনাটি যদি করত তাহলে বহু হতাহতের আশঙ্কা থাকতো। পুলিশ ওই গাড়ির যন্ত্রাংশ পরীক্ষার জন্য সংগ্রহ করেছে । কি কারনে এই দুর্ঘটনা ঘটলো তদন্তে তা জানতে চায় পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ,ওই ট্রাকটি কুয়াশার মধ্যে যাওয়ার সময় চালকের অসতর্কতার জেরে অথবা যান্ত্রিক ত্রুটির কারণে দুর্ঘটনার কবলে পড়ে।

Releated Posts

ধার সড়ক দুর্ঘটনায় মৃত বেড়ে ১৬, গণদাহ সম্পন্ন

ভোপাল/ধার, ৩০ এপ্রিল (আইএএনএস): মধ্যপ্রদেশের ধার জেলা-র মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬। আহত আরও চার…

ByByNews Desk Apr 30, 2026

হাসপাতালের দেওয়াল ধস: ঘটনাস্থল পরিদর্শনে লোকায়ুক্ত, স্বতঃপ্রণোদিত তদন্তের নির্দেশ

বেঙ্গালুরু, ৩০ এপ্রিল (আইএএনএস): কর্নাটকের কর্নাটক লোকায়ুক্ত বিচারপতি বি.এস. পাটিল বৃহস্পতিবার বোয়ারিং হাসপাতালের প্রাচীর ধসের ঘটনাস্থল পরিদর্শন করে…

ByByNews Desk Apr 30, 2026

লেহ-এ পৌঁছলেন স্বরাষ্ট্রমন্ত্রী, বুদ্ধের পবিত্র অবশেষের আন্তর্জাতিক প্রদর্শনীতে যোগ দেবেন অমিত শাহ

শ্রীনগর, ৩০ এপ্রিল (আইএএনএস): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বৃহস্পতিবার লেহ-এ পৌঁছেছেন। তিনি ভগবান বুদ্ধের পবিত্র অবশেষের প্রথম আন্তর্জাতিক…

ByByNews Desk Apr 30, 2026

তৃণমূল ফিরলে ৬ মে শপথ নেবে নতুন মন্ত্রিসভা: ফিরহাদ হাকিম

কলকাতা, ৩০ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস ফের ক্ষমতায় এলে আগামী ৬ মে নতুন মন্ত্রিসভা শপথ নেবে বলে…

ByByNews Desk Apr 30, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top