News Flash

  • Home
  • দিনের খবর
  • পুলিশকে গুলি চালানোর ঘটনায় ধৃত ৪১ জনের জামিন, গলায় মালা পরিয়ে বরণ
Image

পুলিশকে গুলি চালানোর ঘটনায় ধৃত ৪১ জনের জামিন, গলায় মালা পরিয়ে বরণ

উত্তর ২৪ পরগণা, ১৩ ডিসেম্বর (হি. স.) : বসিরহাটে পুলিশ কনস্টেবলকে গুলি চালানোর ঘটনায় ধৃত ৪১ জনের জামিন মঙ্গলবার মঞ্জুর করল বসিরহাট মহকুমা আদালত। বসিরহাট এক নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেস সভাপতি নজরুল হকের নেতৃত্বে তৃণমূল কর্মী সমর্থকরা তাঁদের গলায় মালা পরিয়ে বরণ করেন।

গত ২১শে নভেম্বর বসিরহাট থানার নিমদাঁড়িয়া-কোদালিয়া গ্রাম পঞ্চায়েতের শাঁকচূড়া গ্রামে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব মেটাতে গিয়ে দুষ্কৃতীদের ছোড়া গুলিতে আহত হন বসিরহাট থানার অনন্তপুর ফাঁড়ির পুলিশ কনস্টেবল প্রভাত সর্দার। তৎক্ষণাৎ গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁকে বারাসতে স্থানান্তরিত করা হয়।

পুলিশের উপর অতর্কিতে গুলি চালানোর অভিযোগে স্থানীয় তৃণমূল নেতা সিরাজুল সহ ৪১ জন তৃণমূল কর্মীকে গ্রেফতার করে বসিরহাট থানার পুলিশ। অভিযুক্তদের বসিরহাট মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাদের ১৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। এর পর মঙ্গলবার বসিরহাট মহকুমা আদালতের বিচারক, সিরাজুল বেশে সহ মোট ৪১ জন তৃণমূল কর্মীর শর্ত সাপেক্ষ জামিন মঞ্জুর করে।

এ দিন, নজরুল হক জানান যে, তাঁরা গোষ্ঠীদ্বন্দ্ব ভুলে তৃণমূল কংগ্রেসের সৈনিক। সবাই মিলে একই সঙ্গে এলাকার উন্নয়নের স্বার্থে পুনরায় কাজ করবেন।

Releated Posts

জম্মু-কাশ্মীরের পাঁচ জেলায় হাই অ্যালার্ট, জোরদার তল্লাশি অভিযান

জম্মু, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু-কাশ্মীরের কাঠুয়া, সাম্বা, উধমপুর, ডোডা ও কিস্তওয়ার জেলায় রবিবার হাই অ্যালার্ট জারি করা হয়েছে।…

ByByNews Desk Sep 20, 2026

জম্মু-কাশ্মীরের কাটরা হেলিপ্যাড টার্মিনালে আগুন, আংশিক ক্ষয়ক্ষতি

জম্মু, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু-কাশ্মীরের রিয়াসি জেলার কাটরায় ত্রিকূট পাহাড়ের উপরে অবস্থিত শ্রী মাতা বৈষ্ণোদেবী মন্দিরে তীর্থযাত্রীদের যাতায়াতের…

ByByNews Desk Sep 20, 2026

কলকাতার যাদবপুরে সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, প্রাক্তন তৃণমূল বিধায়কের পরিবারের উপর হামলার অভিযোগ

কলকাতা, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কলকাতার যাদবপুর এলাকায় সিপিআই(এম)-এর একাধিক পার্টি অফিসে ভাঙচুর এবং প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক…

ByByNews Desk Sep 20, 2026

সাংবাদিক পায়েল মেহতার প্রয়াণ, শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির

মুম্বই, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রয়াত হলেন সাংবাদিক পায়েল মেহতা। রবিবার ভোরে মুম্বইয়ে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স…

ByByNews Desk Sep 20, 2026
Scroll to Top