News Flash

  • Home
  • দিনের খবর
  • দিল্লি বিজেপির সভাপতি পদ থেকে আদেশের ইস্তফা গৃহীত, আপাতত দায়িত্বে বীরেন্দ্র সচদেব
Image

দিল্লি বিজেপির সভাপতি পদ থেকে আদেশের ইস্তফা গৃহীত, আপাতত দায়িত্বে বীরেন্দ্র সচদেব

নয়াদিল্লি, ১১ ডিসেম্বর (হি.স.): দিল্লি পৌর নিগম নির্বাচনে বিজেপির পরাজয়ের পর দিল্লি বিজেপির রাজ্য সভাপতি পদ থেকে ইস্তফা দিয়েছেন আদেশ গুপ্তা। রবিবার দিল্লি বিজেপির রাজ্য সভাপতি পদ থেকে পদত্যাগ করেছেন আদেশ গুপ্তা। বিজেপির শীর্ষ নেতৃত্ব সেই পদত্যাগ গ্রহণ করেছেন। আপাতত সভাপতি পদের দায়িত্ব দেওয়া হয়েছে বীরেন্দ্র সচদেবকে।

বীরেন্দ্র এই মুহূর্তে দিল্লি বিজেপির সহ-সভাপতি, পরবর্তী ব্যবস্থা না হওয়া পর্যন্ত কার্যনির্বাহী সভাপতি পদে নিযুক্ত করা হয়েছে বীরেন্দ্রকে। বিজেপি সূত্রের খবর, আদেশ গুপ্তা দলের সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন, যিনি তা গ্রহণ করেছেন। উল্লেখ্য, দিল্লি এমসিডি নির্বাচনে বিজেপি ২৫০টি ওয়ার্ডের মধ্যে ১০৪টি আসন জিতেছে, আর অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বাধীন আম আদমি পার্টি ১৩৪টি আসন জিতেছে। দিল্লি পুর নিগম হাতছাড়া হয়েছে বিজেপির।

Releated Posts

ডিম ছোড়ার অভিযোগে বিজেপি কর্মীদের বিরুদ্ধে পুলিশে নালিশ মহুয়া মৈত্রের

কলকাতা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): তেহট্টে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে তাঁর গাড়িবহর লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগে বিজেপির…

ByBySandeep Biswas Sep 18, 2026

ডিইউএসইউ ভোটে বেনিয়মের অভিযোগ, এনএসইউআইয়ের বিরুদ্ধে এবিভিপির বিক্ষোভ

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডিইউএসইউ) নির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন শুক্রবার বিক্ষোভ দেখাল অখিল ভারতীয় বিদ্যার্থী…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের মমতা শিবিরের পাশে রাহুল, নাম-প্রতীক নিয়ে কমিশনের সিদ্ধান্তে বিজেপিকে নিশানা

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীর পাশে দাঁড়িয়ে…

ByBySandeep Biswas Sep 18, 2026

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top