News Flash

  • Home
  • দিনের খবর
  • টেন্ডার দুর্নীতি মামলায় ধৃত শ্যামল আদক, ছিলেন হলদিয়া পুরসভার চেয়ারম্যান
Image

টেন্ডার দুর্নীতি মামলায় ধৃত শ্যামল আদক, ছিলেন হলদিয়া পুরসভার চেয়ারম্যান

হলদিয়া, ১১ ডিসেম্বর (হি.স.): টেন্ডার দুর্নীতি মামলায় গ্রেফতার করা হল হলদিয়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শ্যামল আদককে। শনিবার রাতে হলদিয়ার সুতাহাটা থানার পুলিশ তাঁকে গ্রেফতার করেছে। শ্যামলের বিরুদ্ধে অভিযোগ, তিনি পুরসভার চেয়ারম্যান থাকাকালীন একাধিক কাজে টেন্ডার নিয়ে বড়সড় দুর্নীতিতে যুক্ত। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২৯ সেপ্টেম্বর হলদিয়ার ভবানীপুর থানায় শ্যামলের বিরুদ্ধে টেন্ডার দুর্নীতির অভিযোগ জানান এক ব্যবসায়ী। তার তদন্তের জন্য তৈরি হয় বিশেষ তদন্তকারী দল (সিট)।

সেই অভিযোগের ভিত্তিতে শ্যামলকে থানায় জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়। তবে তিনি পুলিশের জেরায় হাজির না হওয়ায় শ্যামলের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গ্রেফতারি এড়াতে গোপন ঠিকানায় গা ঢাকা দেন শ্যামল। এর পর জেলা পুলিশের তরফে শ্যামলের নামে হুলিয়া জারি করা হয়। সম্প্রতি কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন জানান শ্যামল। হাইকোর্ট থেকে তাঁকে সাময়িক রক্ষাকবচ দেওয়ার পাশাপাশি তদন্তে সহযোগিতা করার নির্দেশও দেয়। এর পর শ্যামল গত ২৮ নভেম্বর ভবানীপুর থানায় যান। সেখানে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তিনি কলকাতায় ফিরে যান। এরই মাঝে শনিবার রাতে সুতাহাটা থানার পুলিশ শ্যামলকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায়। সেখানেই তাঁকে গ্রেফতার করা হয়েছে।

Releated Posts

ডিম ছোড়ার অভিযোগে বিজেপি কর্মীদের বিরুদ্ধে পুলিশে নালিশ মহুয়া মৈত্রের

কলকাতা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): তেহট্টে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে তাঁর গাড়িবহর লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগে বিজেপির…

ByBySandeep Biswas Sep 18, 2026

ডিইউএসইউ ভোটে বেনিয়মের অভিযোগ, এনএসইউআইয়ের বিরুদ্ধে এবিভিপির বিক্ষোভ

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডিইউএসইউ) নির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন শুক্রবার বিক্ষোভ দেখাল অখিল ভারতীয় বিদ্যার্থী…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের মমতা শিবিরের পাশে রাহুল, নাম-প্রতীক নিয়ে কমিশনের সিদ্ধান্তে বিজেপিকে নিশানা

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীর পাশে দাঁড়িয়ে…

ByBySandeep Biswas Sep 18, 2026

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top