News Flash

  • Home
  • প্রধান খবর
  • ঘুটিয়ারিতে হেরোইনের রমরমা, বেআইনি ব্যবসা বন্ধের দাবিতে পুলিশকে ঘিরে বিক্ষোভ
Image

ঘুটিয়ারিতে হেরোইনের রমরমা, বেআইনি ব্যবসা বন্ধের দাবিতে পুলিশকে ঘিরে বিক্ষোভ

ঘুটিয়ারি শরীফ, ১১ ডিসেম্বর (হি.স.): দক্ষিণ ২৪ পরগনার ঘুটিয়ারি শরীফ এলাকায় দিনের পর দিন বাড়ছে হেরোইনের রমরমা। দূরদূরান্ত থেকে নেশা করতে এলাকায় আসছে বহু নেশারু। আর এতেই এলাকায় একদিকে যেমন সমাজ বিরোধীদের যাতায়াত বাড়ছে তেমনই এলাকাতে দুষ্কর্মও বাড়ছে। শনিবার সন্ধ্যায় এলাকায় নেশা করতে আসা নেশাগ্রস্ত এক ব্যক্তি বাইক নিয়ে ধাক্কা মারে একটি যাত্রী বোঝাই অটোতে। এতে গুরুতর জখম হয় ওই অটো চালক।

ঘটনার পর উত্তেজিত জনতা ওই নেশারুকে ধরে ফেলে। বেধড়ক মারধর করা হয় অভিযুক্তকে। কিন্তু ঘটনার সঙ্গে সঙ্গেই ঘুটিয়ারি শরীফ ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে এসে উদ্ধার করে ওই ব্যক্তিকে। কিন্তু পুলিশ ঘটনাস্থলে এলে স্থানীয় প্রধান সালাউদ্দিন সর্দারের নেতৃত্বে এলাকার সাধারণ মানুষ পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায়। তাঁদের দাবি, পুলিশের মদতেই এলাকায় দিনের পর দিন এই নেশার দ্রব্য বিক্রি হচ্ছে। দীর্ঘক্ষণ এ বিষয়ে পুলিশকে ঘিরে বিক্ষোভ চলতে থাকে।

Releated Posts

রাম মন্দিরের অনুদান তছরুপে তদন্তে নতুন মোড়, পদত্যাগ ট্রাস্টের দুই শীর্ষ কর্তার; বিচারবিভাগীয় হেফাজতে ৮ অভিযুক্ত

লখনউ/অযোধ্যা, ২৬ জুন (আইএএনএস) : অযোধ্যার রাম মন্দিরে ভক্তদের কোটি কোটি টাকার অনুদান তছরুপের অভিযোগে তদন্তে বড় মোড়…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

মাদক পাচারকারীদের বিরুদ্ধে কঠোর, নেশাগ্রস্তদের প্রতি মানবিক দৃষ্টিভঙ্গি: অমিত শাহ

নয়াদিল্লি, ২৬ জুন (আইএএনএস) : আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

গুজরাট সফরে ‘ভারত ট্যাক্সি’ উদ্যোগ ও ‘পিএম ফ্যামিলি কেয়ার ট্র্যাকার’ পাইলট প্রকল্পের সূচনা করবেন অমিত শাহ

গান্ধীনগর, ২৬ জুন (আইএএনএস): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও সমবায়মন্ত্রী অমিত শাহ ২৭ ও ২৮ জুন গুজরাট সফরে একাধিক সরকারি…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

বর্ষাকালীন অধিবেশনের আগেই বিদ্রোহী ২০ তৃণমূল সাংসদের ভাগ্য নির্ধারণ, অধ্যক্ষের সিদ্ধান্তের অপেক্ষা

অভিজিৎ রায় চৌধুরী নয়াদিল্লি, ২৬ জুন : লোকসভার আসন্ন বর্ষাকালীন অধিবেশনের আগেই বিদ্রোহী ২০ জন তৃণমূল কংগ্রেস (টিএমসি)…

ByByTaniya Chakraborty Jun 26, 2026
Scroll to Top