News Flash

  • Home
  • প্রধান খবর
  • দেশের সমস্ত নাগরিকের জন্য সহজলভ্য স্বাস্থ্যসেবা দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : মনসুখ মান্ডভিয়া
Image

দেশের সমস্ত নাগরিকের জন্য সহজলভ্য স্বাস্থ্যসেবা দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : মনসুখ মান্ডভিয়া

বারাণসী, ১১ ডিসেম্বর (হি.স.): দেশের সমস্ত নাগরিকের জন্য সহজলভ্য স্বাস্থ্যসেবা দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। বললেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডভিয়া। তিনি বলেছেন, কমিউনিটি হেলথ অফিসাররা সার্বজনীন স্বাস্থ্য কভারেজ অর্জনের মূল চাবিকাঠি। রবিবার উত্তর প্রদেশের বারাণসীতে ইউনিভার্সাল হেলথ কভারেজের দুই দিনব্যাপী জাতীয় সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মনসুখ মান্ডভিয়া বলেছেন, সরকার সমস্ত নাগরিকের স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি ভারতের স্বাস্থ্যসেবার মডেলটিকে অনন্য হিসাবে বর্ণনা করেছেন, কারণ এটি পরিষেবার উপর ভিত্তি করে, বাণিজ্য নয়। তিনি সমস্ত স্বাস্থ্যসেবা প্রদানকারীকে স্নেহ ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও।

Releated Posts

জলবায়ু পরিবর্তনের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তার আহ্বান বন পরিষেবার নবীন আধিকারিকদের, বললেন ভূপেন্দ্র যাদব

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্যের ক্ষয় এবং মরুকরণের মতো ক্রমবর্ধমান পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তা, আধুনিক…

ByByNews Desk Aug 1, 2026

লোকমান্য তিলকের ভাবনা থেকে শিক্ষা নিয়ে জাতি গঠনে এগিয়ে আসার আহ্বান যুবসমাজকে, বললেন অজিত ডোভাল

পুনে, ১ অগস্ট (আইএএনএস): স্বাধীনতার প্রকৃত অর্থ শুধুমাত্র নিজের ইচ্ছামতো চলা নয়, বরং দেশ গঠন ও জাতীয় স্বার্থ…

ByByNews Desk Aug 1, 2026

ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা জারি করেছিলেন, প্রধানমন্ত্রী মোদী ছাত্রদের ক্ষমা করেছেন: বিজেপি

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): যন্তর মন্তরে সাম্প্রতিক বিক্ষোভে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অশালীন ভাষা ব্যবহার করা ছাত্রদের ক্ষমা…

ByByNews Desk Aug 1, 2026

‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির ইঞ্জিন হওয়ার ক্ষমতা রয়েছে অন্ধ্রপ্রদেশের: প্রধানমন্ত্রী মোদী

ভোগাপুরম (অন্ধ্রপ্রদেশ), ১ আগস্ট (আইএএনএস): অন্ধ্রপ্রদেশের ‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির অন্যতম প্রধান ইঞ্জিন হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top