News Flash

  • Home
  • দেশ
  • দিল্লি মদ দুর্নীতি মামলা : তেলঙ্গানার মুখ্যমন্ত্রীর কন্যাকেও জেরা সিবিআই-এর
Image

দিল্লি মদ দুর্নীতি মামলা : তেলঙ্গানার মুখ্যমন্ত্রীর কন্যাকেও জেরা সিবিআই-এর

হায়দরাবাদ, ১১ ডিসেম্বর (হি.স.): দিল্লি মদ দুর্নীতি মামলায় তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের কন্যা তথা ভারত রাষ্ট্র সমিতি (তেলঙ্গানা রাষ্ট্র সমিতি বা টিআরএসের নতুন নাম) নেত্রী কে কবিতাকে জিজ্ঞাসাবাদ করল সিবিআই। রবিবার সকালে হায়দরাবাদে কবিতার বানজ়ারা হিলসের বাসভবনেই হয় এই জিজ্ঞাসাবাদ।নেত্রীর বয়ান রেকর্ডও করা হয়েছে বলে সূত্রের খবর।

দিল্লি মদ দুর্নীতি কাণ্ড নিয়ে কবিতাকে জেরা করতে চেয়ে সিবিআই ৬ ডিসেম্বর দিন ঠিক করেছিল। কিন্তু টিআরএস এমএলসি কবিতা লিখিত ভাবে সিবিআইকে জানিয়েছিলেন, তিনি ১১ ডিসেম্বর সকাল ১১টায় নিজের বাড়িতে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে তৈরি। সেই অনুযায়ী, রবিবারই তাঁকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। একই অভিযোগ নিয়ে ইডিও কবিতার বিরুদ্ধে তদন্ত করছে।

উল্লেখ্য, দিল্লি মদ কাণ্ডে অন্যতম অভিযুক্ত অমিত অরোরার সঙ্গে কবিতার টেলিফোনে ঘন ঘন কথা হত বলে জানা গিয়েছে। ধৃত অমিত দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত।

Releated Posts

নন্দীগ্রাম উপনির্বাচনের আগে পুরনো খুনের মামলায় কংগ্রেস প্রার্থী মিলন প্রধান গ্রেফতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে শুক্রবার একটি পুরনো মামলায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

নয়ডার পোশাক কারখানায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে ৮টি দমকলের ইঞ্জিন

নয়ডা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): নয়ডার সেক্টর ৬৩ এলাকায় একটি পোশাক কারখানার চারতলায় শুক্রবার ভয়াবহ আগুন লাগে। ঘটনায় এলাকায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top