News Flash

Image

বাসন্তীতে ধৃত দুই বাংলাদেশী মহিলা

বাসন্তী, ১০ ডিসেম্বর (হি. স.) : গোপনসূত্রে খবর পেয়ে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানার অন্তর্গত সোনাখালি এলাকায় তল্লাশি অভিযান চালিয়ে দুই বাংলাদেশী মহিলাকে গ্রেফতার করল পুলিশ। শুক্রবার রাতে শিলা আখতার ও জান্নাৎ ইসলাম নামে ওই দুই বাংলাদেশী মহিলাকে গ্রেফতার করে বাসন্তী থানার পুলিশ। পুলিশের দাবি বেআইনি বা অবৈধ ভাবে বাংলাদেশ থেকে এঁরা ভারতে এসেছিল। সোনাখালি এলাকায় এক পূর্ব পরিচিতের বাড়িতে আশ্রয় নিয়েছিল তাঁরা। ধৃতদেরকে শনিবার আলিপুর আদালতে তোলা হয়েছে।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে বাংলাদেশের সাতক্ষীরা এলাকার বাসিন্দা এঁরা দুজনেই। ত্রিপুরা বর্ডার দিয়েই এঁরা অবৈধ ভাবে এদেশে প্রবেশ করে। সেখান থেকেই শিয়ালদহ এসে পৌঁছয় ট্রেনে। আর শিয়ালদহ থেকে ক্যানিং লোকালে চেপে ক্যানিং হয়ে বাসন্তীতে গিয়ে আশ্রয় নিয়েছিল দুজনেই। দিন তিনেক আগে পূর্ব পরিচিতের বাড়ি সোনাখালিতে আশ্রয় নেয় এই দুই মহিলা। শুক্রবার রাতে বাসন্তী থানার পুলিশ খবর জানতে পেরে সেখানে তল্লাশি চালিয়ে দুজনকেই গ্রেফতার করে। তাঁদের কাছে বৈধ কাগজপত্র না থাকার কারণে গ্রেফতার করা হয়েছে। পুলিশ প্রাথমিক ভাবে জানতে পেরেছে এঁরা বিভিন্ন জায়গায় নাচের কাজ করে। সেই সূত্রেই সোনাখালির কিছু মানুষের সাথে পরিচয় হয়েছিল। এসডিপিও ক্যানিং দিবাকর দাস বলেন, “গোপন সূত্রে বাসন্তী থানার পুলিশ এঁদের কথা জানতে পেরে তল্লাশি চালিয়ে এঁদেরকে গ্রেফতার করেছে। এঁদের কাছে কোন বৈধ পাসপোর্ট ছিল না বলেই এঁদেরকে বেআইনি অনুপ্রবেশকারী আইনে গ্রেফতার করা হয়েছে।”

Releated Posts

বার্ষিক শীর্ষ সম্মেলনে ‘আমার বন্ধু’ মোদীকে স্বাগত জানাতে পেরে সম্মানিত: অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আলবানিজ

ক্যানবেরা, ৪ জুলাই (আইএএনএস): আগামী ৮ থেকে ১০ জুলাই অস্ট্রেলিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সফরে অনুষ্ঠিতব্য…

ByByNews Desk Jul 4, 2026

স্বামী বিবেকানন্দের প্রখর মেধা ও অনুপ্রেরণাদায়ক ভাবনা আজও কোটি তরুণের পথপ্রদর্শক: প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ৪ জুলাই (আইএএনএস): স্বামী বিবেকানন্দের মহাসমাধি দিবস উপলক্ষে শনিবার তাঁকে শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ভারতীয়…

ByByNews Desk Jul 4, 2026

রাম মন্দির অনুদান কেলেঙ্কারি নিয়ে আরএসে-এর ‘দেরিতে অবস্থান’, প্রশ্ন তুলল কংগ্রেস ও শিবসেনা-ইউবিটি

নতুন দিল্লি, ৩ জুলাই (আইএএনএস): রাম মন্দিরে অনুদান ও ভোগের অর্থে কথিত আর্থিক অনিয়মের ঘটনায় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ…

ByBySandeep Biswas Jul 3, 2026

রাম মন্দির অনুদানে অনিয়মের অভিযোগ: অযোধ্যা আদালতে মামলা করবেন দিগ্বিজয় সিং

ভোপাল, ৩ জুলাই (আইএএনএস): কংগ্রেসের প্রবীণ নেতা ও মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিং ঘোষণা করেছেন যে, রাম মন্দির…

ByBySandeep Biswas Jul 3, 2026
Scroll to Top