News Flash

  • Home
  • দিনের খবর
  • মধ্যপ্রদেশে জঙ্গলে বাঘের ঝুলন্ত দেহ উদ্ধার, ধৃত ২
Image

মধ্যপ্রদেশে জঙ্গলে বাঘের ঝুলন্ত দেহ উদ্ধার, ধৃত ২

ভুপাল, ১০ ডিসেম্বর (হি.স.): মধ্যপ্রদেশে পান্না ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্রের জঙ্গলে একটি গাছ থেকে গলায় তার পেঁচানো অবস্থায় বাঘের দেহ উদ্ধারের ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে । ঘটনায় গ্রেফতার করা হয়েছে দুইজনকে। ঘটনায় একজন ডেপুটি ফরেস্ট রেঞ্জার এবং একজন বিট গার্ডকে সাসপেন্ড করা হয়েছে।

ছত্তরপুরের সার্কেল কনজারভেটর সঞ্জীব ঝা জানান, দুই অভিযুক্তকে দু’সপ্তাহের জন্য বিচারবিভাগীয় হেপাজতে পাঠানো হয়েছে। পাশাপাশি তিনি জানিয়েছেন, প্রাথমিক তদন্তের পর দেখা যায়, অন্য প্রাণীর জন্য পেতে রাখা ফাঁদে লাগানো তারে জড়িয়ে যায় বাঘটি। সেই অবস্থায় গাছে ওঠার চেষ্টা করে। কিন্তু পিছলে যেতেই গলায় ফাঁসের মতো আটকে যায়। আর তাতেই শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হয় বাঘটির।

প্রসঙ্গত, মধ্যপ্রদেশে ছ’টি ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র রয়েছে। জাতীয় ব্যাঘ্র সংরক্ষণ কর্তৃপক্ষ (এনটিসিএ)-এর তথ্য বলছে, মধ্যপ্রদেশে ২০১২ থেকে ২০২২-এর জুলাইয়ের মধ্যে ২৭০টি বাঘের মৃত্যু হয়েছে। শুধু ২০২১ সালেই ৪২টি বাঘের মৃত্যু হয়েছে। ২০২২ সালে মৃত্যু হয়েছে ৩২টি বাঘের।-

Releated Posts

ডিম ছোড়ার অভিযোগে বিজেপি কর্মীদের বিরুদ্ধে পুলিশে নালিশ মহুয়া মৈত্রের

কলকাতা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): তেহট্টে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে তাঁর গাড়িবহর লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগে বিজেপির…

ByBySandeep Biswas Sep 18, 2026

ডিইউএসইউ ভোটে বেনিয়মের অভিযোগ, এনএসইউআইয়ের বিরুদ্ধে এবিভিপির বিক্ষোভ

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডিইউএসইউ) নির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন শুক্রবার বিক্ষোভ দেখাল অখিল ভারতীয় বিদ্যার্থী…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের মমতা শিবিরের পাশে রাহুল, নাম-প্রতীক নিয়ে কমিশনের সিদ্ধান্তে বিজেপিকে নিশানা

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীর পাশে দাঁড়িয়ে…

ByBySandeep Biswas Sep 18, 2026

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top