News Flash

  • Home
  • দিনের খবর
  • বেআইনি বহুতল ভাঙা নিয়ে বিক্ষোভ, দিনের ব্যস্ত সময়ে অবরুদ্ধ থাকল বিটি রোড
Image

বেআইনি বহুতল ভাঙা নিয়ে বিক্ষোভ, দিনের ব্যস্ত সময়ে অবরুদ্ধ থাকল বিটি রোড

কলকাতা, ১০ ডিসেম্বর (হি. স.) : হাইকোর্টের নির্দেশে বেআইনি নির্মাণ ভাঙতে এসে বিক্ষোভের মুখে পড়ল প্রশাসন। শাসকদল, তৃণমূলের পতাকা হাতে নিয়েই বিক্ষোভ দেখান স্থানীয়রা। বহুতলের বাসিন্দাদের বিক্ষোভ-অবরোধের জেরে শেষ পর্যন্ত পিছু হটতে হয় প্রশাসনকে। এদিন আর বহুতলটি ভাঙা হয়নি। প্রায় আধঘণ্টা পর চিৎপুর পুলিশের হস্তক্ষেপে অবরোধ ওঠে।

ফ্ল্যাটটির ক্রেতারা প্রশ্ন তোলেন, আগে কেন বেআইনি বলা হয়নি। প্রতিবাদ জানিয়ে বি.টি রোড অবরোধ করেন তাঁরা। শনিবার দুপুরে এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় পাইকপাড়া সংলগ্ন উমাকান্ত সেন লেন এলাকা। শেষ পর্যন্ত অবশ্য চিৎপুর থানার পুলিশের হস্তক্ষেপে কিছুক্ষণের মধ্যেই অবরোধ ওঠে।

বেআইনিভাবে বহুতলটি নির্মিত হয়েছিল বলে অভিযোগ। জানা গিয়েছে, কলকাতা পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের এই বহুতল নির্মাণ নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছিল। সেই মামলার প্রেক্ষিতে আদালত বহুতলটি বেআইনিভাবে নির্মিত বলে চিহ্নিত করে এবং ভেঙে ফেলার নির্দেশ দেয়।

সেই নির্দেশ মোতাবেক এদিন বেলা ১২টা নাগাদ কলকাতা পুরসভার কর্মী-আধিকারিক ও চিৎপুর থানার পুলিশ ওই বেআইনি নির্মাণ ভাঙতে আসে। তখনই বাধা দেন ওই বহুতলের বাসিন্দা সহ স্থানীয় কয়েকজন। বহুতলটি ভাঙতে দেবে না বলে বিক্ষোভ দেখান তাঁরা। এরপর তৃণমূলের পতাকা হাতে নিয়ে বিটি রোড অবরোধ করেন ওই বহুতলে ফ্ল্যাট নেওয়া বাসিন্দারা। তাঁদের বিক্ষোভ-অবরোধের জেরে অবরুদ্ধ হয়ে পড়ে গোটা বিটি রোড।

বহুতলটির ভবিষ্যৎ কী হবে, তা স্পষ্ট নয়।

Releated Posts

ডিম ছোড়ার অভিযোগে বিজেপি কর্মীদের বিরুদ্ধে পুলিশে নালিশ মহুয়া মৈত্রের

কলকাতা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): তেহট্টে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে তাঁর গাড়িবহর লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগে বিজেপির…

ByBySandeep Biswas Sep 18, 2026

ডিইউএসইউ ভোটে বেনিয়মের অভিযোগ, এনএসইউআইয়ের বিরুদ্ধে এবিভিপির বিক্ষোভ

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডিইউএসইউ) নির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন শুক্রবার বিক্ষোভ দেখাল অখিল ভারতীয় বিদ্যার্থী…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের মমতা শিবিরের পাশে রাহুল, নাম-প্রতীক নিয়ে কমিশনের সিদ্ধান্তে বিজেপিকে নিশানা

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীর পাশে দাঁড়িয়ে…

ByBySandeep Biswas Sep 18, 2026

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top