News Flash

  • Home
  • প্রধান খবর
  • শান্তি ক্ষয় হয়ে নিম্নচাপে পরিণত মান্দোস; ঝড়ের দাপটে লণ্ডভণ্ড চেন্নাই, ভেঙে পড়ল অজস্র গাছ
Image

শান্তি ক্ষয় হয়ে নিম্নচাপে পরিণত মান্দোস; ঝড়ের দাপটে লণ্ডভণ্ড চেন্নাই, ভেঙে পড়ল অজস্র গাছ

চেন্নাই, ১০ ডিসেম্বর (হি.স.): ঘূর্ণিঝড় মান্দোসের প্রভাবে লণ্ডভণ্ড হয়ে গেল চেন্নাই। চেন্নাইয়ের নানা স্থানে ঝড়ের তাণ্ডবে ভেঙে পড়েছে গাছ। চেন্নাইয়ের নুঙ্গামবাক্কাম এলাকায় ঝড়ের দাপটে ভেঙে পড়ে একটি বিশাল গাছ। আবার চেন্নাইয়ের এগমোর এলাকায় একটি বড় গাছ উপড়ে পড়েছে, যার ফলে পার্শ্ববর্তী পেট্রোল পাম্পের ব্যাপক ক্ষতি হয়েছে। এগমোর এলাকায় আরও বেশ কয়েকটি গাছ উপড়ে পড়েছে। চেন্নাইয়ের টি নগর এলাকায় একটি দেওয়াল ধসে তিনটি গাড়ির মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে, প্রবল বৃষ্টিতে তামিলনাড়ুর আরুম্বাক্কামের এমএমডিএ কলোনিতে জল জমে গিয়েছে। শনিবার সকালে এই কলোনির চারিদিকে ছিল শুরু জল আর জল! গ্রেটার চেন্নাই কর্পোরেশন জানিয়েছে, ঝড়ের সময় ৩ ঘন্টাযর মধ্যে ৬৫টি গাছ ভেঙে পড়ে। নীচু এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। স্থলভাগে আছড়ে পড়ার পর ঘূর্ণিঝড় মান্দোস এখন নিম্নচাপে পরিণত হয়েছে। শনিবার ভোরে আরএমসি চেন্নাই-এর ডিডিজিএম এস বালাচন্দ্রন বলেছেন, ঘূর্ণিঝড় মান্দোস উপকূল অতিক্রম করেছে ও গভীর নিম্নচাপে পরিণত হয়েছে ও শক্তি হারিয়েছে।

Releated Posts

আদিবাসী উদ্যোগপতিদের জন্য জাতীয় স্টার্টআপ কর্মসূচি, কেরলের কেএসইউএম-কে অন্তর্ভুক্ত করল কেন্দ্র

তিরুবনন্তপুরম, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তফসিলি উপজাতি (এসটি) সম্প্রদায়ের উদ্যোগপতিদের নেতৃত্বাধীন স্টার্টআপ ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে চিহ্নিত করা, ইনকিউবেট করা,…

ByByNews Desk Sep 16, 2026

‘প্রতিটি মেডিক্যাল লাইসেন্সের জন্য ঘুষ নিত পূর্ববর্তী সরকার’: যোগী আদিত্যনাথ

গোরখপুর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অভিযোগ করেছেন, রাজ্যের পূর্ববর্তী সমাজবাদী পার্টি (এসপি) সরকার মেডিক্যাল লাইসেন্স…

ByByNews Desk Sep 16, 2026

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026

ইউপিআই-র এমডিআর পরিবর্তনে ‘বিদেশি প্রভাবের’ দাবি খারিজ কেন্দ্রের

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ইউপিআই ব্যবস্থায় মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) পরিবর্তনের পিছনে বিদেশি প্রভাব রয়েছে—এমন দাবি বুধবার খারিজ…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top