News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বাঁশতলী এসবি সুকল পরিকাঠামোগত সমস্যায় জর্জরিত
Image

বাঁশতলী এসবি সুকল পরিকাঠামোগত সমস্যায় জর্জরিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ ডিসেম্বর৷৷ একই পাত্রের জল একদিকে পান করছে ছাগল , অন্যদিকে ব্যবহার করছে মিড ডে মিল খাওয়ার পর সুকলের ছাত্র-ছাত্রীরা৷ ঘটনাটি চড়িলাম বিদ্যালয় পরিদর্শকের অধীন বাঁশতলী উচ্চ বুনিয়াদী বিদ্যালয়ে৷ শনিবার  বিদ্যালয়ে গিয়ে এমনই চিত্র সামনে আসে৷  চড়িলাম বিদ্যালয় পরিদর্শকের অধীন বাঁশতলী উচ্চ বুনিয়াদী বিদ্যালয়ে৷ সুকলটি উঁচু পাহাড়ি টিলায় অবস্থিত৷ সুকলটি  নানাহ পরিকাঠামোগত সমস্যায় ধুঁকছে৷ একদিকে সুকলটিতে নেই বাউন্ডারি৷ সুকলটিতে নেই ছাত্র-ছাত্রীদের মিড ডে মিল খাওয়ার জন্য ডাইনিং হল৷ সুকলটিতে রয়েছে প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত সর্বমোট ৩১ জন ছাত্রছাত্রী৷ শিক্ষক শিক্ষিকা রয়েছে পাঁচ জন৷ দিন দিন সুকলটিতে ছাত্র ছাত্রীর সংখ্যা কমে যাচ্ছে৷ ছাত্র-ছাত্রী কমে যাওয়ার কারণ জিজ্ঞেস করলে শিক্ষক শিক্ষিকারা জানান চতুর্দিকে বেসরকারি প্রাইভেট সুকলের রমরমা৷ যার ফলে সুকলটিতে ছাত্র-ছাত্রীর সংখ্যা দিন দিন কমে যাচ্ছে৷ সবচেয়ে অবাক করার বিষয় হলো সুকলটিতে যখন ছাত্রছাত্রীরা মিড ডে মিল খায় তখন ছাগল ও গিয়ে দাঁড়িয়ে থাকে ছাত্র-ছাত্রীদের পাশে৷ যেই পাত্র থেকে ছাত্রছাত্রীরা মিড ডে মিল খাওয়ার পর জল ব্যবহার করে সেই পাত্র থেকে হামেশাই ছাগলও জল পান করে৷ একপ্রকার অস্বাস্থ্যকর পরিবেশ৷ এলাকাবাসী এবং ছাত্র-ছাত্রীদের অভিভাবকদের তরফে দাবি উঠছে সুকলটিতে অতি দ্রুত  ডাইনিং হল নির্মাণ করার৷

Releated Posts

সরকারি জমি দখলের অভিযোগে চাঞ্চল্য, তদন্ত ও উচ্ছেদের দাবি এলাকাবাসীর

আগরতলা, ১৮ জুন : রাজধানী আগরতলার পূর্ব শিবনগর এলাকার পি. এন. দেব রোড সংলগ্ন সরকারি জমি দখল করে…

ByByTaniya Chakraborty Jun 18, 2026

সিআরপিএফের বিরুদ্ধে হামলা ও অসৌজন্যমূলক আচরণের অভিযোগ, তদন্তের দাবি জেলা কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৮ জুন : আগরতলায় কংগ্রেসের সাম্প্রতিক আন্দোলন কর্মসূচিতে অংশগ্রহণকারী কর্মী-সমর্থকদের উপর হামলা এবং মহিলা কর্মীদের…

ByByTaniya Chakraborty Jun 18, 2026

স্ত্রী হত্যা মামলায় অভিযুক্তের আমৃত্যু কারাদণ্ড, খোয়াই আদালতের গুরুত্বপূর্ণ রায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন: স্ত্রী হত্যা মামলায় অভিযুক্ত এক ব্যক্তিকে আমৃত্যু কারাবাসের নির্দেশ দিল খোয়াই জেলার অতিরিক্ত জেলা…

ByByReshmi Debnath Jun 18, 2026

ব্যাকলগ সংরক্ষিত শূন্যপদ পূরণ ও রোমান হরফে ককবরক পাঠ্যপুস্তকের দাবিতে ২৪ জুন আন্দোলনে টিএসএফ

আগরতলা, ১৭ জুন: তপশিলি জাতি (এসসি) ও তপশিলি উপজাতি (এসটি)-দের জন্য সংরক্ষিত ব্যাকলগ শূন্যপদ পূরণ এবং রোমান হরফে ককবরক…

ByByReshmi Debnath Jun 18, 2026
Scroll to Top