News Flash

  • Home
  • ত্রিপুরা
  • খোয়াইয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার দুই
Image

খোয়াইয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার দুই

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১০ ডিসেম্বর৷৷  খোয়াই শহরে রহস্যজনকভাবে খুন এক ব্যক্তি৷ মৃত ব্যক্তির নাম মানিক দাস (৪৭)৷ গতকাল রাত আনুমানিক ১০টা নাগাদ তাকে বাড়ী থেকে ডেকে নিয়ে আসাম রাইফ্যাল ক্যাম্পের সামনেই পিটিয়ে খুন করা হয়েছে তাকে৷ জনগনের প্রতিক্রিয়া কেউ এগিয়ে আসেনি তখন৷ পুলিশকে খবর দেওয়া হলেও রহস্যজনকভাবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেরীতে৷ এনিয়ে পুলিশের বিরুদ্ধে জনমনে ক্ষোভ রয়েছে৷ খোয়াইয়ের থানা বাবুরা মুলত নেতা, আমলা এবং নেশাকারবারীদের নিয়েই ব্যস্ত থাকেন৷ হয়তো ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে ছুঁটে এলে বেঁচে যেতে পারতো মৃত যুবকের প্রাণ৷ যদিও মানিক দাস হত্যা মামলায় জড়িত থাকার সন্দেহে পুলিশ ২ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে৷ বাকীদের ধণতে তল্লাশী চলছে৷ তবে মানিক দাস হত্যা মামলায় অনেক রহস্য লুকিয়ে রয়েছে বলে স্থানীয়দের ধারনা৷ স্থানীয়রা জানান, রাত আনুমানিক ১০টা নাগাদ রাজু ওড়িয়া এবং মধু দাস নামে দুই যুবক মানিক দাসকে ডেকে নিয়ে যায় খোয়াই গণকীস্থিত আসাম রাইফ্যাল ক্যাম্পের সামনে৷ সেখানেই মানিক দাস নামে ঐ ব্যক্তিকে বেধরক পেটানো হয়৷ ঘটনার পর আহত অবস্থায় মানিককে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখান থেকে চিকিৎসা করে তাকে বাড়ীতে নিয়ে আসা হয়৷ কিন্তু বাড়ীতে নিয়ে আসার পরই পুনরায় তাকে এম্বুল্যান্সে করে হাসপাতালে নিয়ে যাবার পথে মানিক দাস মৃত্যুর কোলে ঢলে পড়ে৷ যদিও কেনই বা তাকে হাসপাতাল থেকে বাড়ীতে নিয়ে আসা হয় এনিয়ে জনমনে কৌতূহল রয়েছে৷ ঘটনায় সন্দেহ দানা বাঁধতে শুরু করেছে৷ এদিকে আজ ময়নাতদন্তের পর মানিক দাসের মৃতদেহ তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়৷ এলাকাজুড়ে শোকের ছায়া বিরাজ করছে৷

Releated Posts

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top