News Flash

  • Home
  • দেশ
  • জলপাইগুড়িতে কোটি টাকার সেগুন কাঠসহ ধৃত ১
Image

জলপাইগুড়িতে কোটি টাকার সেগুন কাঠসহ ধৃত ১

জলপাইগুড়ি, ১০ ডিসেম্বর (হি.স.) : জলপাইগুড়ির বৈকুণ্ঠপুর বিভাগের বেলাকোবা রেঞ্জের বনকর্মীরা পাচারের আগে কোটি টাকার সেগুন কাঠসহ এক পাচারকারীকে আটক করেছে। শনিবার সকালে পাচারকারীকে আটক করেছে বনকর্মীরা। ধৃতের নামসানাম রশিদ খান। তিনি দিল্লির বাসিন্দা।

বেলাকোবা রেঞ্জের রেঞ্জার সঞ্জয় দত্ত জানান, আজ সকালে গোপন সূত্রে খবর পেয়ে শিলিগুড়ি-জলপাইগুড়ি জাতীয় সড়কের দাস দরগা এলাকায় অভিযান চালিয়ে দুটি সন্দেহজনক ট্রাককে থামানো হয়। ট্রাকটিতে তল্লাশি করে কয়লার আড়ালে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ সেগুন কাঠ পাওয়া যায়। এরপর পাচারের অভিযোগে ট্রাকের এক চালককে আটক করা হয়, অপরজন পলাতক। বাজেয়াপ্ত সেগুন কাঠের আনুমানিক বাজার মূল্য প্রায় এক কোটি টাকা। কাঠ অসম থেকে গুরগাঁওয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। ধৃতদের রবিবার জলপাইগুড়ি আদালতে পেশ করা হবে।

Releated Posts

উত্তরপ্রদেশে আবারও ফুটবে পদ্ম, বিধানসভা নির্বাচনে বিজেপিকেই ভোট দেবেন মানুষ: লখনউয়ে নীতিন নবীন

লখনউ, ৪ জুলাই (আইএএনএস): আগামী বছর অনুষ্ঠিত হতে চলা উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে রাজ্যের মানুষ ফের ভারতীয় জনতা পার্টিকেই…

ByByNews Desk Jul 4, 2026

পেঁয়াজের ন্যূনতম সংগ্রহমূল্য ১৩ শতাংশ বাড়াল কেন্দ্র, কুইন্টাল প্রতি দাম হল ২,১২৫ টাকা

নয়াদিল্লি, ৪ জুলাই (আইএএনএস): পেঁয়াজ চাষিদের আরও ভালো দাম নিশ্চিত করতে এবং মূল্য স্থিতিকরণ বাফার মজুত শক্তিশালী করতে…

ByByNews Desk Jul 4, 2026

মন্দিরের বাইরে গুলি করে খুন সম্পত্তি ব্যবসায়ীকে, ব্যবসায়িক দ্বন্দ্ব ও জমি-বিবাদের দিক খতিয়ে দেখছে পুলিশ

পাটনা, ৪ জুলাই (আইএএনএস): বিহারের মুজফ্ফরপুর জেলায় শনিবার সকালে এক সম্পত্তি ব্যবসায়ী ও বই বিক্রেতাকে মন্দিরের বাইরে গুলি…

ByByNews Desk Jul 4, 2026

মধ্যপ্রদেশে মহিলা চিকিৎসককে শ্লীলতাহানির অভিযোগে বিজেপি নেতার বিরুদ্ধে এফআইআর, তদন্ত শুরু

নয়াদিল্লি, ৪ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের সাগর জেলার বুন্দেলখণ্ড মেডিক্যাল কলেজে (বিএমসি) এক মহিলা চিকিৎসককে শ্লীলতাহানি ও প্রাণনাশের হুমকি…

ByByNews Desk Jul 4, 2026
Scroll to Top