News Flash

  • Home
  • খেলা
  • রোহিতের আঙুলে চোট, বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে অধিনায়ক সম্ভবত কেএল রাহুল
Image

রোহিতের আঙুলে চোট, বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে অধিনায়ক সম্ভবত কেএল রাহুল

ঢাকা, ৯ ডিসেম্বর (হি. স.): আঙুলে চোট এতোটাই গুরুতর যে বাংলাদেশের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজেও অনিশ্চিত ভারত অধিনায়ক রোহিত শর্মা । সূত্রের খবর, তিনি মুম্বইতে যাচ্ছেন ডাক্তারের কাছে পরামর্শ নিতে। যদি ‘দ্য হিটম্যান’ টেস্টে নিতান্তই খেলতে না পারেন, সেক্ষেত্রে টেস্ট সিরিজে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের হয়ে অধিনায়কত্ব করবেন কেএল রাহুল।

উল্লেখ্য, আগামী ১৪ ডিসেম্বর থেকে চট্টগ্রামে ভারত বনাম বাংলাদেশ টেস্ট সিরিজ শুরু হতে চলেছে।২ ম্যাচের এই টেস্ট সিরিজকে পাখির চোখ করছে টিম ইন্ডিয়া।বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ জিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে যাওয়ার ক্ষেত্রে নিজেদের এগিয়ে রাখতে চায় ভারত।

আগামিকাল, শনিবার শেষ একদিনের ম্যাচে যে রোহিত শর্মা খেলছেন না, সেটা আগেই জানিয়ে দিয়েছেন ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়।

উল্লেখ্য, এখনও পুরোপুরি ফিট হয়ে উঠতে পারেননি মহম্মদ সামি। কাঁধের চোটের কারণে ওয়ান ডে সিরিজ খেলতে পারেননি তিনি। আশা ছিল টেস্ট সিরিজের আগে ফিট হয়ে দলে ফিরবেন। কিন্তু সামির টেস্ট দলে ফেরা নিয়েও এখন অনেকটাই অনিশ্চয়তা রয়েছে।

Releated Posts

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026

ভারতে খেলাধুলা এখন আরও সম্ভাবনাময় পেশা, ক্রীড়াক্ষেত্রে দেশ সঠিক পথেই এগোচ্ছে: যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার

গ্লাসগো, ২৩ জুলাই (আইএএনএস): ভারতে খেলাধুলা এখন ক্রমশ একটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময় পেশায় পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jul 23, 2026

সিডব্লিউজি ২০২৬: গ্লাসগোতে প্রথম দিনেই লন বোলসে ভারতের অভিযান, রাতে উদ্বোধনী অনুষ্ঠান

গ্লাসগো, ২২ জুলাই (আইএএনএস): স্কটল্যান্ডের গ্লাসগোতে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে কমনওয়েলথ গেমস ২০২৬। ৭৪টি দেশ ও অঞ্চলের প্রায়…

ByByNews Desk Jul 22, 2026
Scroll to Top