News Flash

  • Home
  • প্রধান খবর
  • অমিত শাহ সকাশে ভগবন্ত মান, পঞ্জাবের মুখ্যমন্ত্রী জানালেন সীমান্ত পরিস্থিতি নিয়ে হয়েছে বৈঠক
Image

অমিত শাহ সকাশে ভগবন্ত মান, পঞ্জাবের মুখ্যমন্ত্রী জানালেন সীমান্ত পরিস্থিতি নিয়ে হয়েছে বৈঠক

নয়াদিল্লি, ৯ ডিসেম্বর (হি.স.): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। শুক্রবার দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করেছেন ভগবন্ত মান। উভয়ের মধ্যে পঞ্জাব ও সেই রাজ্যের সীমান্ত পরিস্থিতি নিয়েই হয়েছে আলোচনা।বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভগবন্ত মান বলেছেন, পঞ্জাব একটি সীমান্ত রাজ্য হওয়ায় রাজ্যের সমস্যা নিয়ে আমি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেছি। আমরা বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করেছি এবং সীমান্তে বেড়াজাল সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তিনি এই সমস্ত সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন এবং আমাদের বৈঠক ফলপ্রসূ হয়েছে।

Releated Posts

বিশ্ব ব্যবস্থায় গ্লোবাল সাউথের আরও বেশি ভূমিকার পক্ষে সওয়াল মোদির, ব্রিকসের জন্য ১০ দফা সংস্কার রোডম্যাপের প্রস্তাব

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্ব ব্যবস্থায় গ্লোবাল সাউথের দেশগুলির আরও বেশি ভূমিকা নিশ্চিত করতে এবং ব্রিকসকে শক্তিশালী করতে…

ByByNews Desk Sep 12, 2026

ভারতের নেতৃত্বে বড় কূটনৈতিক সাফল্য, ব্রিকস দেশগুলির যৌথ বিবৃতিতে ঐকমত্য

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সদস্য দেশগুলির মধ্যে তীব্র ভূ-রাজনৈতিক মতপার্থক্য থাকা সত্ত্বেও ‘বড় কূটনৈতিক সাফল্য’ হিসেবে ব্রিকসের যৌথ…

ByByNews Desk Sep 12, 2026

ব্রিকসের ‘পরিণত হওয়ার’ মুহূর্ত, আগামী দুই দশকের জন্য নতুন ও উচ্চাভিলাষী কর্মসূচির আহ্বান মোদির

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০ বছর পূর্ণ করে ব্রিকস এখন ‘পরিণত হওয়ার’ পর্যায়ে পৌঁছেছে বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 12, 2026

জয়শঙ্কর ও বেলারুশের বিদেশমন্ত্রীর বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর শনিবার নয়াদিল্লিতে বেলারুশের বিদেশমন্ত্রী ম্যাক্সিম রিজেনকভের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top