News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ত্রিপুরায় মাটি চাপা পরে দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু
Image

ত্রিপুরায় মাটি চাপা পরে দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

আগরতলা, ৮ ডিসেম্বর (হি. স.) : ত্রিপুরায় জাতীয় সড়কের পাশে ড্রেন নির্মাণের সময় মাটি ধ্বস পরে দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে একজন অসমের এবং অপরজন ত্রিপুরার উদয়পুরের বাসিন্দা ছিলেন।

এদিন ঘটনার খবর পেয়ে দমকল কর্মীরা ছুটে গিয়ে তাঁদের হাসপাতালে নিয়ে যান। কিন্তু, ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়েছে বলে চিকিত্সকরা জানিয়েছেন। জনৈক দমকল কর্মী জানান, আজ বেলা পৌনে বারটা নাগাদ আঠারমুড়া পাহাড়ের ৪৭ মাইল এলাকায় ধ্বস পড়েছে খবর এসেছিল। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই দমকল কর্মীরা ঘটনাস্থলে ছুটে গেছেন। তাঁর দাবি, ঠিকেদারের অধীনে জাতীয় সড়কে ৪৭ মাইল এলাকায় ড্রেন নির্মাণের কাজ চলছে। সেখানে ত্রিপুরা সহ বহিরাজ্যের শ্রমিকরা কর্মরত রয়েছেন। আজ দুপুর পৌনে বারটা নাগাদ জাতীয় সড়কে নির্মানাধীন ড্রেনের পাশে মাটি ধ্বসে পরে এবং তাতে দুইজ শ্রমিক চাপা পরে যান।তিনি জানান, খবর পেয়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান এবং স্থানীয়দের সহযোগিতায় দুই শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে পৌছে দেন। তাঁর কথায়, গোমতী ত্রিপুরা জেলায় উদয়পুরের বাসিন্দা স্বপন মজুমদার এবং অসমের বাসিন্দা  হুরুপু বরদোলই আজ মাটি চাপা পড়েছেন। তিনি বলেন, স্বপন মজুমদারকে কুলায় হাসপাতালে এবং হুরুপু বরদোলই-কে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে উদ্ধারের পর নেওয়া হয়েছিল। কিন্তু, সেখানে কর্তব্যরত চিকিত্সকরা তাঁদের মৃত বলে ঘোষণা দেন।

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top