News Flash

  • Home
  • খেলা
  • রেক্স-কে মোক্ষম জবাব বাইখোড়ার
Image

রেক্স-কে মোক্ষম জবাব বাইখোড়ার

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৮ ডিসেম্বর।।

সুপ্রিয়া দাসের অলরাউন্ড পারফরম্যান্স। তাতেই আসরের প্রথম ম্যাচের পরাজয়ের বদলা নিলো বাইখোড়া স্কুল। মহকুমা ক্রিকেট সংস্থা আযোজিত মহিলা ক্রিকেট আসরে। বৃহস্পতিবার বাইখোড়া স্কুল ৬ উইকেটে পরাজিত করে রেক্স ক্লাবকে। বাইখোড়া স্কুল মাঠে অনুষ্ঠিত ম্যাচে রেক্স ক্লাবের গড়া ১৪৬ রানের জবাবে  বাইখোড়া স্কুল ৩৩.‌৪ ওভারে ৪ উইকেট হারিয়ে জযের জন্য প্রযোজনীয় রান তুলে নেয়। বিজয়ী সুপ্রিয়া দাস এবং মেঘা সরকার অর্ধশতরান করেছেন। এদিন সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে রেক্স ক্লাব ৩১.‌৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৪৬ রান করে। দলের পক্ষে অন্তরা দাস ৫৪ বল খেলে ৭ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৬৩ এবং গঙ্গোত্রী ত্রিপুরা ৪০ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৯ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ৩২ রান। বাইখোড়া স্কুলের পক্ষে সুপ্রিয়া দাস (‌৩/‌২৫),পূজা দাস (‌৩/‌২৯) এবং পৌসালী দত্ত (‌২/‌২১) সফল বোলার। জবাবে খেলতে নেমে ৩৩.‌৪ ওভারে ৪ উইকেট হারিয়ে জযের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় বাইখোড়া স্কুল। দলের পক্ষে সুপ্রিয়া দাস ৯৮ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ৫৫ এবং মেঘা সরকার ৯৪ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ৫১ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ৩৬ রান। রেক্স ক্লাবের পক্ষে অনিমা মুড়াসিং (‌৩/‌৩৮) সফল বোলার। ‌‌‌‌এদিকে মহকুমার ক্রিকেটারদের উৎসাহ দিতে এদিন শান্তিরবাজারে গিয়েছিলেন রাজ্য দলের অধিনায়িকা অন্মপূর্ণা দাস, নির্বাচক রীতা দেববর্মা, সুজয়িতা রায় এবং অ্যাপেক্স কাউন্সিলের সদস্য অলক ঘোষ।

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top