News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পুর নিগমের নতুন বোর্ড দায়িত্ব নেয়ার বর্ষপূতি
Image

পুর নিগমের নতুন বোর্ড দায়িত্ব নেয়ার বর্ষপূতি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ ডিসেম্বর৷৷ আগামী দুই বছরের মধ্যে স্বপ্ণের আগরতলায় রূপান্তর করা হবে৷ বৃহস্পতিবার আগরতলা পুর নিগমের কনফারেন্স হলে নিগমের দায়িত্ব নেওয়ার এক বছর পূর্তি উপলক্ষে সাংবাদিক সম্মেলনে একথা জানান মেয়র দীপক মজুমদার৷ ২০২১ সালের ৮ ডিসেম্বর সরকারিভাবে আগরতলা পুর নিগমের নবনির্বাচিত বোর্ড গঠিত হয়৷  আগরতলা পুর নিগমের ৫১ টি ওয়ার্ডে কাজ শুরু হয়েছে৷ অল্প বৃষ্টিতে জল যন্ত্রণা ছিল শহরের মূল সমস্যা৷ নতুন বোর্ড গঠিত হওয়ার পর রাজ্য সরকারের সহায়তায় এই সমস্যা নিরসনে অনেকটাই এগিয়েছে নিগম৷ সমস্ত ক্ষেত্রে পুর নিগমের আধিকারিক,  কর্পোরেটর একত্রিত হয়ে কাজ করায় সার্বিক উন্নতি হয়েছে৷ বৃহস্পতিবার আগরতলা পুর নিগমের কনফারেন্স হলে নিগমের দায়িত্ব নেওয়ার এক বছর পূর্তি উপলক্ষে সাংবাদিক সম্মেলনে একথা জানান মেয়র দীপক মজুমদার৷ এর আগে একটি বৈঠক অনুষ্ঠিত হয়৷ উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, পুর নিকমের কমিশনার শৈলেশ কুমার যাদব সহ মেয়র ইন কাউন্সিলের সদস্য ও কপর্োরেটররা৷

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top