News Flash

  • Home
  • দেশ
  • রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ওটিসি-তৃতীয় বর্ষের প্রশিক্ষণ বর্গের সমারোপ অনুষ্ঠান আজ
Image

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ওটিসি-তৃতীয় বর্ষের প্রশিক্ষণ বর্গের সমারোপ অনুষ্ঠান আজ

নাগপুর, ৮ ডিসেম্বর (হি. স.) : রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সংঘ শিক্ষা বর্গ-তৃতীয় বর্ষ (ওটিসি-তৃতীয় বর্ষ) আজ (বৃহস্পতিবার) শেষ হবে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কাশী মহাপীঠের ৮৭তম জগদগুরু ড. মল্লিকার্জুন শিবাচার্য মহাস্বামী। এই অনুষ্ঠানে স্বয়ংসেবকদের পথপ্রদর্শন করবেন সরসঙ্ঘচালক ড. মোহন ভাগবত।

সংঘের প্রচার বিভাগ সূত্রে জানা গেছে, ১৪ নভেম্বর থেকে শুরু হওয়া ওটিসি-তৃতীয় বর্ষের প্রশিক্ষণ বর্গ বৃহস্পতিবার শেষ হবে নাগপুরের রেশমবাগ কমপ্লেক্সে আয়োজিত এই প্রশিক্ষণ শিবিরের সমারোপ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডক্টর মল্লিকার্জুন শিবাচার্য মহাস্বামী। অনুষ্ঠানে উপস্থিত স্বয়ংসেবকদের পথপ্রদর্শন করবেন সরসঙ্ঘচালক ড. মোহন ভাগবত। আজ সন্ধ্যা সোয়া ৬টা থেকে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

ওটিসি-তৃতীয় বর্ষের প্রশিক্ষণকে সংঘের সর্বোচ্চ সাংগঠনিক প্রশিক্ষণ হিসেবে বিবেচনা করা হয়। সংঘের ইতিহাসে ১৯৫১ সালের পর এই প্রথম ওটিসি-তৃতীয় বর্ষের প্রশিক্ষণ বর্গ একই বছরে দুবার আয়োজন করা হয়েছে। এর আগে গত মে মাসে ওটিসি-তৃতীয় বর্ষের প্রশিক্ষণ বর্গ অনুষ্ঠিত হয়। তখন ৭৩৫ জন স্বয়ংসেবক এই বর্গে যোগ দিয়েছিলেন।উল্লেখ্য, করোনা মহামারির কারণে গত দুই বছর ধরে এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা যায়নি। মে মাসে অনুষ্ঠিত শিবিরে আগ্রহী শিক্ষার্থীর সংখ্যা ছিল বিপুল। একটি ক্যাম্পে সবাইকে স্থান দেওয়া সম্ভব না হওয়ায় একই বছরে দ্বিতীয়বারের মত প্রশিক্ষণ বর্গের আয়োজন করা হয়েছে। এই শিবিরের দায়িত্বে রয়েছেন তেলেঙ্গানার প্রান্ত সঙ্ঘচালক দক্ষিণামূর্তি। শিবিরে প্রায় ৬৫০ জন স্বয়ংসেবক প্রশিক্ষণ নিচ্ছেন।

Releated Posts

মদন মিত্র-অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তল্লাশি, বিজেপিকে তোপ কীর্তি আজাদের

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেস নেতা কীর্তি আজাদ শনিবার বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে অভিযোগ করলেন, বিরোধী…

ByByNews Desk Jun 13, 2026

গুজরাটে ফ্ল্যাটে হানা, ৮৬.৩১ লক্ষ টাকার হাইব্রিড গাঁজা উদ্ধার; পলাতক অভিযুক্তের খোঁজে পুলিশ

ভাদোদরা, ১৩ জুন (আইএএনএস): গুজরাটের ভাদোদরার আলকাপুরি এলাকায় একটি আবাসন থেকে প্রায় ৮৬.৩১ লক্ষ টাকা মূল্যের হাইব্রিড গাঁজা…

ByByNews Desk Jun 13, 2026

বেঙ্গালুরুর উপকণ্ঠে মার্সিডিজ দুর্ঘটনায় তরুণীর মৃত্যু, অল্পের জন্য রক্ষা চালকের

বেঙ্গালুরু, ১৩ জুন (আইএএনএস): বেঙ্গালুরুর উপকণ্ঠে বেঙ্গালুরু-চেন্নাই এক্সপ্রেসওয়ে-এ ভয়াবহ পথদুর্ঘটনায় ২৮ বছর বয়সি এক তরুণীর মৃত্যু হয়েছে। শনিবার…

ByByNews Desk Jun 13, 2026

ছত্তীসগঢ়ে বড় নকশাল চক্রান্ত ভেস্তে দিল সিআরপিএফ, উদ্ধার বিপুল অস্ত্র ও বিস্ফোরক

রায়পুর, ১৩ জুন (আইএএনএস): ছত্তীসগঢ়ে নকশালবিরোধী অভিযানে বড় সাফল্য পেল কেন্দ্রীয় সংরক্ষিত পুলিশ বাহিনী (সিআরপিএফ)। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top