News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রেকর্ড জয়ের পর গুজরাটের মুখ্যমন্ত্রীকে ফোন প্রধানমন্ত্রীর
Image

রেকর্ড জয়ের পর গুজরাটের মুখ্যমন্ত্রীকে ফোন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ৮ ডিসেম্বর (হি. স.) : গুজরাটে রেকর্ড জয় বিজেপির। এই ঐতিহাসিক জয়ের পর রাজ্যের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের সঙ্গে ফোনে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি রাজ্যে বিজেপি প্রধান সিআর পাতিলের সঙ্গেও কথা বলেন। দুই জনকেই অভিনন্দন জানান মোদী।

১৮২ আসন বিশিষ্ট গুজরাট বিধানসভায় জয়ের জন্য প্রয়োজন ৯২ আসন। গত নির্বাচনে বিজেপি পেয়েছিল মাত্র ৯৯টি আসন। তবে এবার বিজেপি ১৫০-রও বেশি আসনে এগিয়ে। দলের এই বিপুল জয়ের পর গুজরাট বিজেপি প্রধান সিআর পাতিল জানান, আগামী ১২ ডিসেম্বর সোমবার গান্ধীনগরে দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করবেন ভূপেন্দ্র প্যাটেল। সেই শপথগ্রহণ অনুষ্ঠানে থাকবেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে গুজরাট বিজেপি প্রধান সিআর পাতিল এবং গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের সঙ্গে ফোনে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুই জনকেই অভিনন্দন জানান মোদী।

Releated Posts

ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে কাজে লাগতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে দ্রুত বাস্তবায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

আগরতলা বিমানবন্দরে ৭০ লক্ষ টাকার সোনার চুড়ি উদ্ধার, আটক মহিলা যাত্রী

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে এক মহিলা যাত্রীর কাছ থেকে প্রায় ৫০০ গ্রাম ওজনের পাঁচটি…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

কৈলাসহর বিমানবন্দরের পুনরুজ্জীবন নির্ভর করছে বিমান সংস্থার আগ্রহের ওপর, সম্প্রসারণে ২০৫ একর জমি চাওয়া হয়েছে: কে এম নেহরা

Aআগরতলা, ১৬ সেপ্টেম্বর: বিমান সংস্থাগুলির আগ্রহ এবং তারা কোন ধরনের বিমান পরিচালনা করতে চায়, তার ওপরই অনেকটা নির্ভর…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

ধনপুরে বিজেপির বৈঠক:  এলাকার জনগণের সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দেওয়ার বার্তা প্রতিমা ভৌমিকের

কাঁঠালিয়া, ১৬ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে বুধবার ধনপুর বিধানসভা এলাকার পাঁচটি এডিসি ভিলেজের বিজেপি কার্যকর্তাদের…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top