News Flash

  • Home
  • খেলা
  • উদয়পুরে ছোটদের ক্রিকেট
Image

উদয়পুরে ছোটদের ক্রিকেট

সহজ জয় পেলো কেবিআই-এ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৮ ডিসেম্বর।।

চ্যাম্পিয়নের মেজাজে শুরু করলো কে বি আই সি সি ‘‌এ’ দল। নিজেদের প্রথম ম্যাচে একপ্রকার‌ অনায়াসেই জয় তুলে নিলো। পরাজিত করলো জামজুরি কোচিং সেন্টারকে। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত হিমাংশু স্মৃতি অনূর্ধ্ব-‌১৩ ক্রিকেটে। কে বি আই সি সি ‘‌এ’ দল জয়লাভ করে ৬ উইকেটে। কে বি আই মাঠে বৃহস্পতিবার সকালে টসে জয়লাভ করে কে ইব আইয়ের অধিনায়ক শ্রাবণ দেবনাথ বিপক্ষকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানায়। শাহিন আহমেদ পোদ্দারের ভেলকির সামনে মাথা তুলে দাড়াতে পারেনি জামজুরির ক্রিকেটাররা। দল মাত্র ৮৬ রান করে ৩৭.‌৪ ওভারে। দলের পক্ষে সুবীর বৈদ্য ৫৭ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ৩২,এবং বীরজিৎ দাস ২৯ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১০ রান করে। দলের আর কোনও ব্যাটসম্যান  ২২ গজে রুখে দাড়াতে পারেনি। দল অতিরিক্ত খাতে পায় ১৯ রান। কে বি আই সি সি ‘‌এ’ দলের পক্ষে শাহিন (‌৫/‌১২) সফল বোলার। জবাবে খেলতে নেমে ২১.‌৪ ওভারে ৪ উইকেট হারিয়ে জযের জন্য প্রযোজনীয় রান তুলে নেয় কে বি আই সি সি ‘‌এ’ দল। দলনায়ক শ্রীমন দেবনাথের দুরন্ত ব্যাটিং দলের জয়কে সহজ করে দেয়। শ্রীমন ৪৪ বল খেলে ৭ টি বাউন্ডারির সাহায্যে ৩৭ রানে অপরাজিত থেকে যায়। এছাড়া দলের পক্ষে সোমদেব শীল ৩৯ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ১৯ এবং রাজদ্বীপ ঘোষ ১৩ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১১ রান করে। দলের দুরন্ত জয়ে খুশি কোচ শিব শঙ্কর দেবনাথ।‌

Releated Posts

ভারতের মানচিত্রে উত্তর-পূর্বাঞ্চল বাদ, গ্লাসগোর রেস্তোরাঁ ঘিরে বিতর্ক; প্রতিবাদে লাভলিনা বরগোহাঁই

গ্লাসগো, ২ আগস্ট (আইএএনএস): ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে বাদ দিয়ে ভারতের মানচিত্র ছাপানো ন্যাপকিন ব্যবহার করায় স্কটল্যান্ডের গ্লাসগোর একটি ভারতীয়…

ByByNews Desk Aug 2, 2026

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, নীরজ ও যশবীরকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের নীরজ চোপড়া ও যশবীর সিংয়ের জোড়া…

ByByNews Desk Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026
Scroll to Top