News Flash

  • Home
  • প্রধান খবর
  • হিমাচলে ৫২টি আসনের ফল ঘোষণা : কংগ্রেস জয়ী ৩২টিতে, বিজেপি জিতল ১৭টি আসনে
Image

হিমাচলে ৫২টি আসনের ফল ঘোষণা : কংগ্রেস জয়ী ৩২টিতে, বিজেপি জিতল ১৭টি আসনে

শিমলা, ৮ ডিসেম্বর (হি.স.): হিমাচল প্রদেশে জয়ের পথে এগিয়ে চলেছে কংগ্রেস, পার্বত্য এই রাজ্য হাতছাড়া হল বিজেপির। বিকেল ৪.৩০ মিনিটে নির্বাচন কমিশন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ৬৮টি আসনের মধ্যে কংগ্রেস জিতেছে ৩২টি আসনে, এগিয়ে রয়েছে ৭টি আসনে, ১৭টি আসনে জয় ও ৯টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। নির্দল ৩টি আসনে জিতেছে। ৬৮ আসনের হিমাচলে সরকার গড়ার জন্য দরকার ন্যূনতম ৩৫টি আসন। সেই সংখ্যা এখন কংগ্রেসের হাতে। এখনও পর্যন্ত ৫২টি আসনের পূর্ণাঙ্গ ফল ঘোষণা করা হয়েছে।

গত বারের ফল অনুযায়ী, সেবার বিজেপি পেয়েছিল ৪৪টি আসন। বিরোধী কংগ্রেস পায় ২১টি আসন। সিপিএম পেয়েছিল ১টি আসন এবং নির্দল প্রার্থীরা জিতেছিলেন ২টি আসনে। হিমাচল প্রদেশে গণনার শুরু থেকেই হাড্ডাহাড্ডি লড়াই হয় বিজেপি এবং কংগ্রেসের মধ্যে। কিন্তু, বেলা এগারোটার পর থেকেই বিজেপিকে পিছনে ফেলে এগিয়ে যেতে থাকে কংগ্রেস। ৬৮টি আসনের মধ্যে ১৭টিতে জয় ও ৯টি আসনে বিজেপি এগিয়ে থাকলেও, কংগ্রেসের দখলে রয়েছে ৩৯টি আসন। এর মধ্যে ৩২টিতে ইতিমধ্যেই জিতে গিয়েছে কংগ্রেস।

Releated Posts

আদিবাসী উদ্যোগপতিদের জন্য জাতীয় স্টার্টআপ কর্মসূচি, কেরলের কেএসইউএম-কে অন্তর্ভুক্ত করল কেন্দ্র

তিরুবনন্তপুরম, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তফসিলি উপজাতি (এসটি) সম্প্রদায়ের উদ্যোগপতিদের নেতৃত্বাধীন স্টার্টআপ ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে চিহ্নিত করা, ইনকিউবেট করা,…

ByByNews Desk Sep 16, 2026

‘প্রতিটি মেডিক্যাল লাইসেন্সের জন্য ঘুষ নিত পূর্ববর্তী সরকার’: যোগী আদিত্যনাথ

গোরখপুর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অভিযোগ করেছেন, রাজ্যের পূর্ববর্তী সমাজবাদী পার্টি (এসপি) সরকার মেডিক্যাল লাইসেন্স…

ByByNews Desk Sep 16, 2026

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026

ইউপিআই-র এমডিআর পরিবর্তনে ‘বিদেশি প্রভাবের’ দাবি খারিজ কেন্দ্রের

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ইউপিআই ব্যবস্থায় মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) পরিবর্তনের পিছনে বিদেশি প্রভাব রয়েছে—এমন দাবি বুধবার খারিজ…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top