News Flash

  • Home
  • প্রধান খবর
  • গুজরাট ও হিমাচল প্রদেশে ভোটগণনা শুরু, উপ-নির্বাচনের ফল জানার অপেক্ষায় ৫টি রাজ্যও
Image

গুজরাট ও হিমাচল প্রদেশে ভোটগণনা শুরু, উপ-নির্বাচনের ফল জানার অপেক্ষায় ৫টি রাজ্যও

নয়াদিল্লি, ৮ ডিসেম্বর (হি.স.): গুজরাট ও হিমাচল প্রদেশে শুরু হয়েছে বিধানসভা নির্বাচনের ভোটগণনা। বৃহস্পতিবার সকাল আটটা থেকে দুই রাজ্যে শুরু হয়েছে ভোটগণনা। গুজরাটের ১৮২টি বিধানসভা আসনের ভোটগণনা চলছে ৩৭টি গণনা কেন্দ্রে। অন্যদিকে, হিমাচল প্রদেশের ৬৮টি বিধানসভা আসনের ভোটগণনাও শুরু হয়েছে। গুজরাটে এবার ভোটগ্রহণ হয়েছে দুই দফায়, মোট ১৮২টি আসনের মধ্যে জিততে প্রয়োজন ৯২। অন্যদিকে, হিমাচল প্রদেশে ৬৮টি বিধানসভা আসনের মধ্যে জিততে প্রয়োজন ৩৫টি আসন।

গুজরাট ও হিমাচল প্রদেশের পাশাপাশি ৫টি রাজ্যে শুরু হয়েছে উপ-নির্বাচনের ভোটগণনা। উত্তর প্রদেশের মইনপুরী লোকসভা আসনে চলছে উপ-নির্বাচনের গণনা। পাশাপাশি উত্তর প্রদেশের রামপুর ও খাতাউলি, ওডিশার পাদমপুর, রাজস্থানের সর্দারশহর, বিহারের কুরহানি ও ছত্তিশগড়ের ভানুপ্রতাপপুর বিধানসভার আসনের উপনির্বাচনের গণনাও চলছে।

Releated Posts

আদিবাসী উদ্যোগপতিদের জন্য জাতীয় স্টার্টআপ কর্মসূচি, কেরলের কেএসইউএম-কে অন্তর্ভুক্ত করল কেন্দ্র

তিরুবনন্তপুরম, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তফসিলি উপজাতি (এসটি) সম্প্রদায়ের উদ্যোগপতিদের নেতৃত্বাধীন স্টার্টআপ ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে চিহ্নিত করা, ইনকিউবেট করা,…

ByByNews Desk Sep 16, 2026

‘প্রতিটি মেডিক্যাল লাইসেন্সের জন্য ঘুষ নিত পূর্ববর্তী সরকার’: যোগী আদিত্যনাথ

গোরখপুর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অভিযোগ করেছেন, রাজ্যের পূর্ববর্তী সমাজবাদী পার্টি (এসপি) সরকার মেডিক্যাল লাইসেন্স…

ByByNews Desk Sep 16, 2026

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026

ইউপিআই-র এমডিআর পরিবর্তনে ‘বিদেশি প্রভাবের’ দাবি খারিজ কেন্দ্রের

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ইউপিআই ব্যবস্থায় মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) পরিবর্তনের পিছনে বিদেশি প্রভাব রয়েছে—এমন দাবি বুধবার খারিজ…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top