News Flash

  • Home
  • দেশ
  • ছত্তিশগড়ের ভানুপ্রতাপপুরের উপনির্বাচনে জয়ী কংগ্রেস
Image

ছত্তিশগড়ের ভানুপ্রতাপপুরের উপনির্বাচনে জয়ী কংগ্রেস

কাঙ্কের/রায়পুর, ৮ ডিসেম্বর (হি.স.) : ছত্তিশগড়ের ভানুপ্রতাপপুর বিধানসভা আসনের উপনির্বাচনে জয়ী কংগ্রেস। বৃহস্পতিবারের ভোটের ফল গণনায় বিজেপি প্রার্থী ব্রহ্মানন্দ নেতামকে ২১,১৭১ ভোটে পরাজিত করেছেন কংগ্রেস প্রার্থী সাবিত্রী মান্ডবী।

ছত্তিশগড়ের কাঙ্কের জেলার ভানুপ্রতাপপুর বিধানসভা উপনির্বাচনে, কংগ্রেসের দখল অটুট রয়েছ। ১৯ তম রাউন্ডের ভোট গণনা শেষ হওয়ার পরে, কংগ্রেস প্রার্থী সাবিত্রী মান্ডবী মোট ৬৫ হাজার ৪৭৯ ভোট পেয়েছেন। বিজেপির ব্রহ্মানন্দ নেতাম পেয়েছেন ৪৪ হাজার ৩০৮ ভোট এবং সর্ব আদিবাসী সমাজের স্বতন্ত্র প্রার্থী আকবর রাম কোররাম পেয়েছেন ২৩ হাজার ৪১৭ ভোট। ফলে বিজেপি প্রার্থী ব্রহ্মানন্দ নেতামকে ২১ হাজার ১৭১ ভোটে পরাজিত করে জয় নথিভুক্ত করেন কংগ্রেস প্রার্থী সাবিত্রী মান্ডবী । জয়ের পর কংগ্রেস নেতা-কর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। কংগ্রেস বিধায়ক মনোজ মান্ডবীর মৃত্যুতে আসনটি শূন্য হয়। কংগ্রেস এই আসন থেকে প্রয়াত মনোজ মাণ্ডবীর স্ত্রী সাবিত্রী মান্ডবীকে প্রার্থী করেছে।

Releated Posts

মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ অগ্নিমিত্রা পালের, বুলেটপ্রুফ জ্যাকেট ও জ্যামার-যুক্ত কনভয় ব্যবহারের আবেদন

কলকাতা, ২ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গে জইশ-ই-মহম্মদ (জেইএম)-এর এক সহযোগী গ্রেফতার হওয়ার ঘটনার প্রেক্ষিতে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নিরাপত্তা…

ByByNews Desk Aug 2, 2026

দিল্লিতে ‘জিআই অ্যান্ড বিয়ন্ড ২.০’ শীর্ষ সম্মেলন, প্রদর্শিত হবে ভারতের জিআই-স্বীকৃত হস্ততাঁত ও হস্তশিল্প

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): ভারতের ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃত হস্ততাঁত ও হস্তশিল্প পণ্যের প্রচার এবং দেশীয় ও আন্তর্জাতিক…

ByByNews Desk Aug 2, 2026

কিরোরি মাল কলেজের নবীনদের কৌতূহলী ও স্বাধীনচেতা হওয়ার আহ্বান দিলেন দিল্লির উপরাজ্যপাল টি. এস. সন্ধু

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয়ের কিরোরি মাল কলেজের ‘ফ্রেশার্স ওরিয়েন্টেশন প্রোগ্রাম ২০২৬’-এ নবাগত পড়ুয়াদের উদ্দেশে বৌদ্ধিক কৌতূহল,…

ByByNews Desk Aug 2, 2026

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে প্রাক্তন সাংসদ অশোক সিদ্ধার্থকে ফের বহিষ্কার করলেন মায়াবতী

লখনউ, ২ আগস্ট (আইএএনএস): দলবিরোধী কার্যকলাপ ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বহুজন সমাজ পার্টির (বিএসপি) প্রধান মায়াবতী রবিবার প্রাক্তন সাংসদ…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top