News Flash

  • Home
  • মুখ্য খবর
  • হিমাচলে ১০টি আসনে জয় কংগ্রেসের; এগিয়ে ২৯টিতে, বিজেপির জিতল ৯টিতে ও এগিয়ে ১৭টি আসনে
Image

হিমাচলে ১০টি আসনে জয় কংগ্রেসের; এগিয়ে ২৯টিতে, বিজেপির জিতল ৯টিতে ও এগিয়ে ১৭টি আসনে

শিমলা, ৮ ডিসেম্বর (হি.স.): হিমাচল প্রদেশে বিজেপিকে পিছনে ফেলে এগিয়েই রয়েছে কংগ্রেস। দুপুর ২.৩০ মিনিটে নির্বাচন কমিশন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ৬৮টি আসনের মধ্যে কংগ্রেস জিতেছে ১০টি আসনে, এগিয়ে রয়েছে ২৯টি আসনে, ৯টি আসনে জয় ও ১৭টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। নির্দল দু’টি আসনে জিতেছে ও একটি আসনে এগিয়ে। ৬৮ আসনের হিমাচলে সরকার গড়ার জন্য দরকার ন্যূনতম ৩৫টি আসন। সেই সংখ্যা এখন কংগ্রেসের হাতে।

গত বারের ফল বলছে, বিজেপি পেয়েছিল ৪৪টি আসন। বিরোধী কংগ্রেস পায় ২১টি আসন। সিপিএম পেয়েছিল ১টি আসন এবং নির্দল প্রার্থীরা জিতেছিলেন ২টি আসনে। হিমাচল প্রদেশে গণনার শুরু থেকেই হাড্ডাহাড্ডি লড়াই হয় বিজেপি এবং কংগ্রেসের মধ্যে। কিন্তু, বেলা এগারোটার পর থেকেই বিজেপিকে পিছনে ফেলে এগিয়ে যায় কংগ্রেস। ৬৮টি আসনের মধ্যে ৯টিতে জয় ও ১৭টি আসনে বিজেপি এগিয়ে থাকলেও, কংগ্রেসের দখলে রয়েছে ৩৯টি আসন।

Releated Posts

ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে কাজে লাগতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে দ্রুত বাস্তবায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

আগরতলা বিমানবন্দরে ৭০ লক্ষ টাকার সোনার চুড়ি উদ্ধার, আটক মহিলা যাত্রী

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে এক মহিলা যাত্রীর কাছ থেকে প্রায় ৫০০ গ্রাম ওজনের পাঁচটি…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

কৈলাসহর বিমানবন্দরের পুনরুজ্জীবন নির্ভর করছে বিমান সংস্থার আগ্রহের ওপর, সম্প্রসারণে ২০৫ একর জমি চাওয়া হয়েছে: কে এম নেহরা

Aআগরতলা, ১৬ সেপ্টেম্বর: বিমান সংস্থাগুলির আগ্রহ এবং তারা কোন ধরনের বিমান পরিচালনা করতে চায়, তার ওপরই অনেকটা নির্ভর…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

ধনপুরে বিজেপির বৈঠক:  এলাকার জনগণের সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দেওয়ার বার্তা প্রতিমা ভৌমিকের

কাঁঠালিয়া, ১৬ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে বুধবার ধনপুর বিধানসভা এলাকার পাঁচটি এডিসি ভিলেজের বিজেপি কার্যকর্তাদের…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top