News Flash

  • Home
  • দিনের খবর
  • গুজরাটে নতুন রেকর্ড গড়তে চলেছে বিজেপি : রাজনাথ; খুশি ব্যক্ত করলেন প্রহ্লাদ
Image

গুজরাটে নতুন রেকর্ড গড়তে চলেছে বিজেপি : রাজনাথ; খুশি ব্যক্ত করলেন প্রহ্লাদ

নয়াদিল্লি, ৮ ডিসেম্বর (হি.স.): গুজরাটে এবার নতুন রেকর্ড গড়তে চলেছে। বললেন প্রবীণ বিজেপি নেতা ও প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। আবার গুজরাটে বিজেপির ভালো ফলে খুশি প্রকাশ করেছেন সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, গুজরাটে ১৪৯টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। এই ফলে প্রেক্ষিতে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, “আমরা গুজরাটে একটি নতুন রেকর্ড তৈরি করছি, রাজ্যের মানুষের প্রধানমন্ত্রী মোদীর প্রতি অগাধ বিশ্বাস রয়েছে।”

সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী বলেছেন, “গুজরাট মডেল ২০০০-২০২১ সাল থেকে মানুষের দ্বারা সমর্থিত ও গৃহীত হচ্ছে। আমরা যে মডেল দেশের সামনে উপস্থাপন করছি তা গৃহীত হচ্ছে। আমি গুজরাটের জনগণ ও বিজেপিকে অভিনন্দন জানাই। ভোটের ইতিহাসে এটি সবচেয়ে বড় রেকর্ডগুলির একটি।” উল্লেখ্য, ১৮২ আসনের গুজরাট বিধানসভায় জিততে দরকার ৯২টি আসন, বিজেপি সেই সংখ্যা ইতিমধ্যেই অতিক্রম করেছে।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top