News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিশ্রামগঞ্জে এসডিপিওর গাড়ির ধাক্কায় গুরুতর আহত মহিলা
Image

বিশ্রামগঞ্জে এসডিপিওর গাড়ির ধাক্কায় গুরুতর আহত মহিলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ ডিসেম্বর৷৷ বিশ্রামগঞ্জ বাজারে মহকুমা পুলিশ আধিকারিক এর গাড়ির ধাক্কায় আহত এক বয়স্ক মহিলা৷ বৃহস্পতিবার বেলা ১১ টা নাগাদ মুখ্যমন্ত্রীর গাড়িকে কনভয় করে নিয়ে যাওয়ার সময় বিশালগড়ের  মহকুমা পুলিশ আধিকারিক রাহুল দাসের গাড়ির ধাক্কায় বিশ্রামগঞ্জ বাজারে জাতীয় সড়কে  আহত হন ৭০  বছরের এক বৃদ্ধ  মহিলা৷ জানা যায় মুখ্যমন্ত্রী কনভয়ের সামনে নিরাপত্তার  দায়িত্বে ছিল মহকুমা পুলিশ আধিকারিক রাহুল দাসের গাড়ি৷ সেই গাড়ির ধাক্কায় গুরুতরভাবে আহত হন বিশ্ব লক্ষ্মী দেববর্মা নামে এক মহিলা৷ আহত মহিলাকে পুলিশ কর্মীরা উদ্ধার করে বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে৷ বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ছুটে আসেন পুলিশের একাধিক উচ্চপদস্থ আধিকারিকরা৷ বর্তমানে আহত মহিলা বিশ্ব লক্ষ্মী দেববর্মার অবস্থা খুবই আশঙ্কাজনক হওয়ায় আগরতলা জিবি হাসপাতালে রেফার করা হয়৷ বর্তমানে বিশ্ব লক্ষ্মী দেববর্মা নামে মহিলা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন জিবি হাসপাতালে৷

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top