News Flash

  • Home
  • ত্রিপুরা
  • প্রতি ঘরে সুশাসন, পুর কর্পোরেটর পৌঁছে দিচ্ছেন বিভিন্ন সার্টিফিকেট
Image

প্রতি ঘরে সুশাসন, পুর কর্পোরেটর পৌঁছে দিচ্ছেন বিভিন্ন সার্টিফিকেট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ ডিসেম্বর৷৷  প্রতি ঘরে সুশাসন কর্মসূচির অঙ্গ হিসেবে আগরতলা পুর নিগমের ১৪নং ওয়ার্ডের কাউন্সিলর স্নিগ্দা দাস দেব সুবিধাবীদের বাড়ি বাড়ি বিভিন্ন সরকারি কাগজপত্র পৌঁছে দিচ্ছেন৷ সরকারি বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা গ্রহণের জন্য এখন জনগণকে অফিস আদালতে কিংবা প্রশাসনের কাছে  দৌড়ঝাপ করতে হয় না৷ বর্তমান সরকার এবং পৌর প্রশাসন ক্ষমতায় আসার আগে জনগণকে প্রতিশ্রুতি দিয়েছিল ক্ষমতায় আসলে প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরতে হবে না জনগণকে তাদের বিভিন্ন সুযোগ-সুবিধা ঘরের ভিতরে পৌঁছে দেওয়া হবে৷ এই কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন এলাকায় প্রশাসনিক শিবির সংগঠিত করে সরকারি বিভিন্ন সার্টিফিকেট প্রদান সহ বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা পৌঁছে দেওয়া হচ্ছে৷ এই কর্মসূচির অঙ্গ হিসেবেই আগরতলা পুরো নিগমের ১৪নং ওয়ার্ডে অনুষ্ঠিত হয়েছিল প্রশাসনিক শিবির৷ প্রশাসনিক শিবিরে বিভিন্ন সার্টিফিকেট পাওয়ার জন্য যেসব লোকজন আবেদন করেছিলেন তাদের কাগজপত্র স্থানীয় কাউন্সিলর নিজ হাতে সুবিধাবকিদের বাড়ি বাড়ি পৌঁছে দিলেন৷ এ বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ওয়ার্ড কাউন্সিলর বলেন রাজ্য সরকার এবং প্রশাসন জনগণের বাড়ি বাড়ি সরকারি সুযোগ-সুবিধা পৌঁছে দেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছিল তা বাস্তবায়নের লক্ষ্যেই তিনি নিজে  জনগণের বাড়ি বাড়ি বিভিন্ন সুযোগ-সুবিধা পৌঁছে দিচ্ছেন৷

Releated Posts

ত্রিপুরায় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা রূপান্তরের অগ্রযাত্রার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নয়াদিল্লির বিজ্ঞান ভবনেআজ ‘আরোগ্য মন্থন ২০২৬’ অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থাকে…

ByByReshmi Debnath Sep 25, 2026

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top