News Flash

  • Home
  • ত্রিপুরা
  • তেলিয়ামুড়ায় কৃষকরা যন্ত্রপাতি ব্যবহারে গুরুত্ব দিচ্ছেন চাষাবাদে
Image

তেলিয়ামুড়ায় কৃষকরা যন্ত্রপাতি ব্যবহারে গুরুত্ব দিচ্ছেন চাষাবাদে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ ডিসেম্বর৷৷  কৃষি কাজে বিজ্ঞানের ব্যবহার কৃষকদের পরিশ্রম ও সময় অপচয়ের হাত থেকে দারুন ভাবে রক্ষা করে চলেছে৷ কৃষকরা এখন বিজ্ঞানের আবিষৃকত যন্ত্রপাতি ব্যবহার করে কৃষি কাজে অধিক মনোনিবেশ করছেন৷  বিজ্ঞানের প্রতি আস্তা রেখে কৃষকরা অনেকটাই এগিয়ে গেছে৷ এবার ধান চাষাবাদের ক্ষেত্রেই হউক আর ধান মাড়াই এর ক্ষেত্রেই হউক৷ মূলত বিজ্ঞান যুগে কৃষকরাও বুঝে গেছে সময়ের অপচয় কম করতে হবে৷ কম সময়ে বেশি পরিমাণ কাজ করতে হবে৷ তবেই আয় উপার্জন অনেকটা বৃদ্ধি পাবে৷ তেলিয়ামুড়া আর.ডি. ব্লকের অধীন রুপাছড়া গ্রাম পঞ্চায়েতের পূর্ণচন্দ্র করবং পাড়ার কৃষকরা ধান চাষাবাদের ক্ষেত্রে অনেকটাই এগিয়ে গেছে৷ কারণ প্রয়োজনীয় বৈধ কাগজপত্র দেখিয়ে কৃষকরা সরকারের কাছে ধান বিক্রি করতে পারে৷ আর সরকারের কাছে ধান বিক্রি করে কৃষকরা এক প্রকার লাভবান৷ কথা হচ্ছিল কৃষকদের ধান মাড়াই করার পদ্ধতি নিয়ে৷ কৃষকরা বিজ্ঞান ব্যবস্থার সাথে তাল মিলিয়ে এবার বোম্বা মেশিন দিয়ে ধান মাড়াই করছে৷ এ প্রসঙ্গে এলাকার এক কৃষক জানান,, আমরা আগে গবাদিপশু  এবং পাওয়ার টিলার দিয়ে ধান মাড়াই করা হতো৷ এতে সময়ও বেশি লাগতো৷ কিন্তু এই পদ্ধতিতে সময় যেমন অপচয় হতো তেমনি সঠিকভাবে শ্রমিকও পাওয়া যেত না৷ তাই এবার কৃষকরা বোম্বা মেশিন দিয়ে ধান মাড়াই করছে৷ এই মেশিন দিয়ে ধান মাড়াই করলে সময়ের অপচয় ঘটে না এবং খুব  বেশি শ্রমিকেরও প্রয়োজন হয় না৷ এটা মূলত কৃষকদের কাছে খুব লাভজনক৷ উপরন্ত রাজ্য সরকার ঘোষণা করেছে এবার থেকে সরকার কৃষকদের কাছ থেকে প্রায় কুড়ি টাকা করে ধান ক্রয় করবে৷ এতে কৃষকদের মুখে হাসি ফুটেছে৷ ভোটের মুখে রাজ্য সরকারের এমন জনকল্যাণমূলক উদ্যোগ কৃষকদের অনেকটাই কাজে আসবে৷ তবে পূর্ণচন্দ্র করবং পাড়ার রাস্তাঘাটের দৈন্যতার কারণে কৃষকরা লাভের মুখ কম দেখতে পায়৷

Releated Posts

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top