News Flash

  • Home
  • প্রধান খবর
  • রাজ্যসভার চেয়ারম্যান পদে যাত্রা শুরু ধনখড়ের, শুভেচ্ছা প্রধানমন্ত্রীর
Image

রাজ্যসভার চেয়ারম্যান পদে যাত্রা শুরু ধনখড়ের, শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ৭ ডিসেম্বর (হি.স.) : শুরু হল সংসদের শীতকালীন অধিবেশন। বুধবার রাজ্যসভার চেয়ারম্যান হিসেবে অফিসিয়ালি ঘোষণা করা হল উপ রাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের নাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যসভার শীতকালীন অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে জগদীপ ধনখড়ের নাম ঘোষণা করেন। জগদীপ ধনখড়কে তিনি ‘কৃষক পুত্র’ হিসেবে সম্বোধন করেন। তাঁর কথায়, “রাজ্যসভার চেয়ারম্যান হিসেবে উপ রাষ্ট্রপতি জগদীপ ধনখড় দেশকে আরও গৌরবান্বিত করবেন।”

এদিন সংসদের শীতলকালীন অধিবেশনের প্রথম ভাষণে রাজ্যসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, “আমাদের দেশের প্রাক্তন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধি। প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ একজন দলিত সম্প্রদায়ের প্রতিনিধি ছিলেন। বর্তমান উপ রাষ্ট্রপতি জগদীপ ধনখড় একজন কৃষক পুত্র। আইন সম্পর্কেও তাঁর জ্ঞান রয়েছে। ফলে তাঁর ভূমিকা রাজ্যসভায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর উপস্থিতি রাজ্যসভা তথা সংসদকে আরও গৌরবজ্জ্বল করে তুলবে।”
একইসঙ্গে প্রধানমন্ত্রী আরও বলেন, “দীর্ঘমেয়াদি উন্নয়নের লক্ষ্য়ে আমাদের দেশের সংসদই সকলকে পথ দেখাবে। রাজ্যসভা আমাদের সবচেয়ে বড় শক্তি। আমাদের একাধিক প্রাক্তন প্রধানমন্ত্রী রাজ্যসভার সদস্য ছিলেন। আজাদির অমৃত মহোৎসব চলাকালীণ সংসদের শীতকালীণ অধিবেশন শুরু হল। ফলে রাজ্যসভার গুরুত্ব অপরিসীম।

Releated Posts

নেপালের ভয়াবহ বন্যায় নতুন বিতর্ক: হিমালয়ে এআই ব্যবহারের পরিবেশগত প্রভাব কতটা?

নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): গত মাসে নেপালে ভয়াবহ বন্যায় ব্যাপক ধ্বংসযজ্ঞের পর হিমালয় অঞ্চলে জলবায়ু পরিবর্তন, পরিবেশগত ঝুঁকি…

ByByNews Desk Sep 3, 2026

পূর্বতন তৃণমূল সরকারের আমলে বাংলা সিলেবাস পরিকল্পিতভাবে বিকৃত করা হয়েছিল: মুখ্যমন্ত্রী অধিকারী

কলকাতা, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের পূর্বতন মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকার রাজনৈতিক উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে বাংলা ভাষার সিলেবাস…

ByByNews Desk Sep 3, 2026

ভারত-বেলজিয়াম সম্পর্কের পর্যালোচনা, অংশীদারিত্ব আরও গভীর করার অঙ্গীকার মোদি ও ডি ওয়েভারের

নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও বেলজিয়ামের দ্বিপাক্ষিক সম্পর্কের সমস্ত দিক নিয়ে বৃহস্পতিবার নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে বৈঠক করলেন…

ByByNews Desk Sep 3, 2026

সংঘাতের দ্রুত সমাধানে সব ধরনের প্রচেষ্টাকে সমর্থন করে ভারত-বেলজিয়াম: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): আইনের শাসন, আলোচনা ও কূটনীতিতে বিশ্বাস করে ভারত ও বেলজিয়াম। ইউক্রেন থেকে পশ্চিম এশিয়া—চলমান…

ByByNews Desk Sep 3, 2026
Scroll to Top