News Flash

  • Home
  • প্রধান খবর
  • বসিরহাটে ভয়ঙ্কর বিস্ফোরণ, রক্তাক্ত নাবালক, স্থানীয়দের দাবি ‘বোমা ফেটে জখম’
Image

বসিরহাটে ভয়ঙ্কর বিস্ফোরণ, রক্তাক্ত নাবালক, স্থানীয়দের দাবি ‘বোমা ফেটে জখম’

উত্তর চব্বিশ পরগনা, ৬ ডিসেম্বর (হি. স.) : বসিরহাটের রামনগরে বিস্ফোরণে গুরুতর জখম ১ নাবালক ও ১ গৃহবধূ। তাঁদের আশঙ্কাজনক অবস্থায় বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়ছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। বিস্ফোরণের ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে গোটা রামনগর এলাকা জুড়ে।

জানা গিয়েছে, মঙ্গলবার বেলা সওয়া বারোটা নাগাদ হঠাৎই রামনগরের ওই বাড়ির রান্না ঘরে রান্না করছিলেন সনিয়া বিবি নামে এক মহিলা। সেইসময় রান্না ঘড়ে আচমকা ঘটে যায় বিস্ফোরণ। বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে দেখেন গুরুতর জখম অবস্থান পড়ে রয়েছেন ওই গৃহবধূ ও এক নাবালক। তড়িঘড়ি তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ঘটনাস্থলে পৌঁছিয়ে পুলিশ সিল করে দেয় গোটা জায়গা। পুলিশ সূত্রে খবর, ওই জায়গা থেকে নমুনা সংগ্রহ করবে ফরেন্সিক দল। তবে কী থেকে বিস্ফোরণ সেই বিষয়ে এখনও কোনও সিদ্ধান্তে পৌঁছতে পারেনি পুলিশ। যদিও স্থানীয়দের দাবি, এদিন বোমা ফাটার মতো শব্দ হয়। ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

কয়েকদিনে একাধিক জেলায় বিস্ফোরণ। কেউ আহত হয়েছেন। কারও মৃত্যু হয়েছে। শিশুরাও বিস্ফোরণের শিকার হয়েছে। দক্ষিণ ২৪ পরগনার কুলপিতে বোমা ফেটে জখম হয়েছে এক কিশোর। উত্তর ২৪ পরগনার মিনাখাঁয় বিস্ফোরণে মৃত্যু হয়েছে বালিকার। পশ্চিম মেদিনীপুরের কেশপুরে বোমা ফেটে আঙুল বাদ গেছে এক ব্যক্তির। বীরভূমের সাঁইথিয়ায় বিস্ফোরণে উড়েছে পা। পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে বিস্ফোরণে মৃত তৃণমূলের বুথ সভাপতি ও ২ তৃণমূল কর্মী ! পঞ্চায়েত ভোটের আগে বারবার বিভিন্ন জেলা থেকে আসছে বিস্ফোরণের খবর। বইছে রক্তস্রোত। যাচ্ছে প্রাণ। এবার সেই তালিকায় বসিরহাট । বসিরহাটে বিস্ফোরণে জখম হয়েছে এক নাবালক সহ ২ জন।

Releated Posts

নেপালের ভয়াবহ বন্যায় নতুন বিতর্ক: হিমালয়ে এআই ব্যবহারের পরিবেশগত প্রভাব কতটা?

নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): গত মাসে নেপালে ভয়াবহ বন্যায় ব্যাপক ধ্বংসযজ্ঞের পর হিমালয় অঞ্চলে জলবায়ু পরিবর্তন, পরিবেশগত ঝুঁকি…

ByByNews Desk Sep 3, 2026

পূর্বতন তৃণমূল সরকারের আমলে বাংলা সিলেবাস পরিকল্পিতভাবে বিকৃত করা হয়েছিল: মুখ্যমন্ত্রী অধিকারী

কলকাতা, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের পূর্বতন মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকার রাজনৈতিক উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে বাংলা ভাষার সিলেবাস…

ByByNews Desk Sep 3, 2026

ভারত-বেলজিয়াম সম্পর্কের পর্যালোচনা, অংশীদারিত্ব আরও গভীর করার অঙ্গীকার মোদি ও ডি ওয়েভারের

নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও বেলজিয়ামের দ্বিপাক্ষিক সম্পর্কের সমস্ত দিক নিয়ে বৃহস্পতিবার নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে বৈঠক করলেন…

ByByNews Desk Sep 3, 2026

সংঘাতের দ্রুত সমাধানে সব ধরনের প্রচেষ্টাকে সমর্থন করে ভারত-বেলজিয়াম: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): আইনের শাসন, আলোচনা ও কূটনীতিতে বিশ্বাস করে ভারত ও বেলজিয়াম। ইউক্রেন থেকে পশ্চিম এশিয়া—চলমান…

ByByNews Desk Sep 3, 2026
Scroll to Top