News Flash

  • Home
  • মুখ্য খবর
  • গুলি করে খুনের হুমকি দিয়ে ডাকাতি উদয়পুরের ব্রহ্মাবাড়িতে
Image

গুলি করে খুনের হুমকি দিয়ে ডাকাতি উদয়পুরের ব্রহ্মাবাড়িতে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ ডিসেম্বর৷৷  গুলি করে প্রাণে মারার হুমকি দিয়ে একই রাতে পৃথক দুই স্থান থেকে তিনটি গরু নিয়ে পালালো ডাকাতের  দল৷ ঘটনা রাধাকিশোরপুর থানাধীন ব্রহ্মাবাড়ি ও জেলরোড সংলগ্ণ এলাকায়৷
জানা যায় সোমবার গভীর রাতে উদয়পুর মহকুমার রাধাকিশোরপুর থানাধীন ব্রহ্মাবাড়ি এলাকার টিটু দত্ত নামে এক ব্যক্তির বাড়ি থেকে দুটি গরু নিয়ে পালায় ডাকাত দল৷ গরু চুরি করার সময় বাড়ির মালিক এই ঘটনার  আঁচ করতে পেরে ঘর থেকে বের হলে ডাকাতের দল সরাসরি হুমকি দেন গুলি করে মেরে ফেলা হবে বলে৷  দুটি গরুর বাজার মূল্য প্রায় আড়াই লক্ষাধিক টাকা বলে জানান গরুর মালিক৷ এদিকে একই রাতে উদয়পুর জেলরোড সংলগ্ণ বলরাম দেবনাথ নামে এক ব্যক্তির বাড়ি থেকে একটি গরু নিয়ে পালায় চোরের দল৷ একই রাতে দুটি জায়গা থেকে তিনটি গরু চুরির ঘটনায় এক প্রকার আতঙ্ক দেখা দিয়েছে গো-পালকদের মধ্যে৷ সাধারণ মানুষ প্রশ্ণ তুলছেন রাতে পুলিশি নিরাপত্তা ব্যবস্থা নিয়ে৷

Releated Posts

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গৃহীত, অতিরিক্ত দায়িত্ব পেলেন প্রহ্লাদ যোশী

নয়াদিল্লি, ২৫ জুলাই : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গ্রহণ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শনিবার রাষ্ট্রপতি…

ByBySandeep Biswas Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের নেতৃত্বে দেশের শিক্ষা ব্যবস্থায় নতুন দিশা এসেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৫ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের নেতৃত্বে দেশের শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন ও নতুন দিশা এসেছে বলে…

ByByNews Desk Jul 25, 2026

কেন্দ্রের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করল সিজেপি

নয়াদিল্লি, ২৫ জুলাই: কেন্দ্রীয় সরকারের সঙ্গে তৃতীয় দফার বৈঠকের পর আন্দোলন প্রত্যাহারের ঘোষণা করল ককরোচ জনতা পার্টি (সিজেপি)।…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

ডিজিপি অনুরাগ ধনকরের অস্বাভাবিক মৃত্যু: হাইকোর্টের বিচারপতির তত্ত্বাবধানে তদন্তের দাবি মানিক সরকারের

আগরতলা, ২৫ জুলাই: প্রাক্তন পুলিশ মহাপরিচালক (ডিজিপি) অনুরাগ ধনকরের আকস্মিক ও অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন…

ByByTaniya Chakraborty Jul 25, 2026
Scroll to Top