News Flash

  • Home
  • দিনের খবর
  • শীতকালীন অধিবেশনের দিনক্ষণ ঘোষণার আগে বড়দিনের কথা মাথায় রাখা উচিত ছিল সরকারের : অধীর রঞ্জন চৌধুরী
Image

শীতকালীন অধিবেশনের দিনক্ষণ ঘোষণার আগে বড়দিনের কথা মাথায় রাখা উচিত ছিল সরকারের : অধীর রঞ্জন চৌধুরী

নয়াদিল্লি, ৬ ডিসেম্বর (হি.স.) : সংসদের শীতকালীন অধিবেশনের দিনক্ষণ ঘোষণার আগে বড়দিনের কথা মাথায় রাখা উচিত ছিল সরকারের। বললেন কংগ্রেস সাংসদ অধীৰ রঞ্জন চৌধুরী। মঙ্গলবার শীতকালীন অধিবেশনের প্রাক্কালে সর্বদলীয় বৈঠকেও এই বিষয়টি উত্থাপন করেছেন অধীর রঞ্জন চৌধুরী। মঙ্গলবার সর্বদলীয় বৈঠকের পর কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী বলেছেন, “হিন্দু এবং মুসলমানদের মতো, খ্রিস্টানদেরও নিজস্ব উৎসব রয়েছে, তাই তাঁদেরও উৎসব উদযাপন করার সুযোগ পাওয়া উচিত।”

তিনি বলেছেন, সংসদের শীতকালীন অধিবেশনের দিনক্ষণ ঘোষণার আগে বড়দিনের কথা মাথায় রাখা উচিত ছিল সরকারের। এদিকে, অধীরের এই মন্তব্যের প্রেক্ষিতে সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী বলেছেন, “সর্বদলীয় বৈঠকে ৪৭টির মধ্যে ৩১টি দল অংশ নিয়েছে। বিরোধী দল থেকে কিছু পরামর্শ এসেছে এবং আমরা সেগুলি নোট করেছি। আমরা বড়দিন উপেক্ষা করছি এই অভিযোগের নিন্দা জানাই। ২৪ এবং ২৫ ডিসেম্বর ছুটি থাকবে।”

Releated Posts

কুলতলিতে কেরলের বাসিন্দাকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ৫, আটক ২ নাবালক

কলকাতা, ১৪ জুন (আইএএনএস): দক্ষিণ ২৪ পরগনার কুলতলি এলাকায় চোর সন্দেহে এক ব্যক্তিকে বেঁধে বেধড়ক মারধর করে হত্যার…

ByByNews Desk Jun 14, 2026

দুর্নীতি মামলায় জম্মু-কাশ্মীরে বন দফতরের দুই আধিকারিক-সহ গ্রেপ্তার ৩, জানাল সিবিআই

শ্রীনগর, ১৪ জুন (আইএএনএস): দুর্নীতির অভিযোগে জম্মু ও কাশ্মীরের বুদগাম জেলায় বন দফতরের দুই আধিকারিক-সহ তিনজনকে গ্রেপ্তার করেছে…

ByByNews Desk Jun 14, 2026

১০০ শতাংশ ইথানল জ্বালানির ব্যবহারে অনুমোদন, জীবাশ্ম জ্বালানি আমদানি কমাতেই উদ্যোগ: নিতিন গড়করি

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): দেশের জীবাশ্ম জ্বালানির আমদানির উপর নির্ভরতা কমাতে ১০০ শতাংশ ইথানল জ্বালানির ব্যবহারে অনুমোদন দেওয়া…

ByByNews Desk Jun 14, 2026

গবেষণা ও উদ্ভাবনকে সহজতর করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার: জিতেন্দ্র সিং

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): বৈজ্ঞানিক অগ্রগতির মূল্যায়ন এখন ক্রমশ তার সামাজিক ও অর্থনৈতিক প্রভাবের ভিত্তিতে করা উচিত বলে…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top