News Flash

  • Home
  • প্রধান খবর
  • সাধারণ মানুষের বাস্তব সমস্যাগুলি উপেক্ষা করছে সরকার : কানহাইয়া কুমার
Image

সাধারণ মানুষের বাস্তব সমস্যাগুলি উপেক্ষা করছে সরকার : কানহাইয়া কুমার

ঝালাওয়ার, ৬ ডিসেম্বর (হি.স.) : সেই দিন আর বেশি দূরে নেই, যাঁরা ‘মোদী, মোদী’ স্লোগান দিচ্ছেন, তাঁরা কিছুদিনের মধ্যেই ‘মূল্যবৃদ্ধি, মূল্যবৃদ্ধি’ স্লোগান দিতে থাকবেন। কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে বললেন কংগ্রেস নেতা কানহাইয়া কুমার। মঙ্গলবার রাজস্থানের ঝালাওয়ারে কেন্দ্রের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে কানহাইয়া কুমার বলেছেন, সাধারণ মানুষের বাস্তব সমস্যাগুলি সরকার উপেক্ষা করছে।

কানহাইয়া কুমারের কথায়, সেই দিন আর বেশি দূরে নয় যখন ‘মোদী, মোদী’ বলে যাঁরা চিৎকার করছেন তাঁরা ‘মেহঙ্গাই, মেহঙ্গাই’ (মূল্য বৃদ্ধি) স্লোগান দেবেন। কারণ- কর্মসংস্থান, খাদ্য এবং জলের আসল সমস্যাগুলিকে পিছনে ফেলে দেওয়া হচ্ছে। কানহাইয়া কুমার বলেছেন, শিশুরা যখন ভারত জোড়ো যাত্রায় আসে তখন অভিযোগ করা হয়। কিন্তু প্রধানমন্ত্রী যখন গুজরাটে নির্বাচনী প্রচারের জন্য শিশুদের “ব্যবহার করেন”, তখন কোনও ব্যবস্থা নেওয়া হয় না। এদিন রাজস্থানের ঝালাওয়ারে ভারত জোড়ো যাত্রার ফাঁকে এক সাংবাদিক সম্মেলনে একথা বলেছেন কানহাইয়া কুমার।

Releated Posts

নেপালের ভয়াবহ বন্যায় নতুন বিতর্ক: হিমালয়ে এআই ব্যবহারের পরিবেশগত প্রভাব কতটা?

নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): গত মাসে নেপালে ভয়াবহ বন্যায় ব্যাপক ধ্বংসযজ্ঞের পর হিমালয় অঞ্চলে জলবায়ু পরিবর্তন, পরিবেশগত ঝুঁকি…

ByByNews Desk Sep 3, 2026

পূর্বতন তৃণমূল সরকারের আমলে বাংলা সিলেবাস পরিকল্পিতভাবে বিকৃত করা হয়েছিল: মুখ্যমন্ত্রী অধিকারী

কলকাতা, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের পূর্বতন মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকার রাজনৈতিক উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে বাংলা ভাষার সিলেবাস…

ByByNews Desk Sep 3, 2026

ভারত-বেলজিয়াম সম্পর্কের পর্যালোচনা, অংশীদারিত্ব আরও গভীর করার অঙ্গীকার মোদি ও ডি ওয়েভারের

নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও বেলজিয়ামের দ্বিপাক্ষিক সম্পর্কের সমস্ত দিক নিয়ে বৃহস্পতিবার নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে বৈঠক করলেন…

ByByNews Desk Sep 3, 2026

সংঘাতের দ্রুত সমাধানে সব ধরনের প্রচেষ্টাকে সমর্থন করে ভারত-বেলজিয়াম: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): আইনের শাসন, আলোচনা ও কূটনীতিতে বিশ্বাস করে ভারত ও বেলজিয়াম। ইউক্রেন থেকে পশ্চিম এশিয়া—চলমান…

ByByNews Desk Sep 3, 2026
Scroll to Top