News Flash

  • Home
  • প্রধান খবর
  • উৎসবের মেজাজে ভোটগ্রহণ চলছে গুজরাটে, দ্বিতীয় দফায় ৯৩টি আসনে ৮৩৩ জন প্রার্থীর ভাগ্যপরীক্ষা
Image

উৎসবের মেজাজে ভোটগ্রহণ চলছে গুজরাটে, দ্বিতীয় দফায় ৯৩টি আসনে ৮৩৩ জন প্রার্থীর ভাগ্যপরীক্ষা

আহমেদাবাদ, ৫ ডিসেম্বর (হি.স.): গণতন্ত্রের উৎসবে মেতে উঠেছে গুজরাট। সোমবার সকাল আটটা থেকে গুজরাটে শুরু হয়েছে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ। এদিন গুজরাটের ১৪টি জেলার ৯৩টি আসনে চলছে ভোটগ্রহণ, এই দফায় ভাগ্যপরীক্ষা হবে মোট ৮৩৩ জন প্রার্থীর। ভোটগ্রহণ শুরু হয়েছে সকাল আটটা থেকে, শেষ হবে বিকেল পাঁচটা নাগাদ। নির্বাচন কমিশন সূত্রের খবর, ২৬ হাজারের বেশি বুথে সোমবার ভোটগ্রহণ হচ্ছে এবং অর্ধেক বুথে ওয়েবকাস্টিং করার ব্যবস্থা রয়েছে।

ভোটগ্রহণকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে উৎসাহ দেখা গিয়েছে এদিন। লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা গিয়েছে রাজনৈতিক নেতৃত্বদেরও। সকাল সকাল ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভোট দিয়েছেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলও। আহমেদাবাদের রণিপের নিশান পাবলিক স্কুলের পোলিং বুথে ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল ভোট দিয়েছেন আহমেদাবাদের শিলাজ অনুপম স্কুলের ৯৫ নম্বর বুথে।

ভোটের এই পর্বে ২.৫১ কোটিরও বেশি ভোটার ৮৩৩ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করছেন। চলতি মাসের ১ তারিখ প্রথম দফার ভোট শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় গুজরাটে। চলতি মাসের ৮ তারিখ ভোট গণনা হবে। প্রথম দফায় গুজরাটের মোট ১৮২টি আসনের মধ্যে ৮৯টি আসনে ভোটগ্রহণ হয়েছে, দ্বিতীয় দফায় ভোটগ্রহণ হচ্ছে ৯৩টি আসনে। গুজরাট বিধানসভা নির্বাচনে লড়াই মূলত বিজেপি ও কংগ্রেসের মধ্যে। পিছিয়ে নেই আম আদমি পার্টিও।

Releated Posts

আদিবাসী উদ্যোগপতিদের জন্য জাতীয় স্টার্টআপ কর্মসূচি, কেরলের কেএসইউএম-কে অন্তর্ভুক্ত করল কেন্দ্র

তিরুবনন্তপুরম, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তফসিলি উপজাতি (এসটি) সম্প্রদায়ের উদ্যোগপতিদের নেতৃত্বাধীন স্টার্টআপ ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে চিহ্নিত করা, ইনকিউবেট করা,…

ByByNews Desk Sep 16, 2026

‘প্রতিটি মেডিক্যাল লাইসেন্সের জন্য ঘুষ নিত পূর্ববর্তী সরকার’: যোগী আদিত্যনাথ

গোরখপুর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অভিযোগ করেছেন, রাজ্যের পূর্ববর্তী সমাজবাদী পার্টি (এসপি) সরকার মেডিক্যাল লাইসেন্স…

ByByNews Desk Sep 16, 2026

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026

ইউপিআই-র এমডিআর পরিবর্তনে ‘বিদেশি প্রভাবের’ দাবি খারিজ কেন্দ্রের

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ইউপিআই ব্যবস্থায় মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) পরিবর্তনের পিছনে বিদেশি প্রভাব রয়েছে—এমন দাবি বুধবার খারিজ…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top