News Flash

  • Home
  • দেশ
  • ছত্তিশগড় : জেল থেকে পলাতক গুরুতর অপরাধে অভিযুক্ত বিচারাধীন দুই বন্দি
Image

ছত্তিশগড় : জেল থেকে পলাতক গুরুতর অপরাধে অভিযুক্ত বিচারাধীন দুই বন্দি

রায়পুর/যশপুর, ৫ ডিসেম্বর (হি.স.) : ছত্তিশগড়ের যশপুরে সোমবার সকালে কারাগার থেকে গুরুতর অপরাধে অভিযুক্ত দুই বিচারাধীন বন্দী কারাগারের দেওয়াল ভেঙে পালিয়েছে। পুলিশ কর্মকর্তারা তাদের খুঁজছেন।

যশপুর কারা প্রশাসন সূত্রে খবর, সোমবার সকাল ৭টায় হঠাৎ করে কারাগারের সাইরেন বেজে ওঠে। তল্লাশি শুরু করে দেখা গেল, পকসো আইনের অভিযুক্ত কপিল ভগত এবং ললিত রাম(২৩)নামের দুই অভিযুক্ত জেল থেকে পালিয়ে গেছে । দুজনেই বিচারাধীন বন্দি। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিশঙ্কর তিওয়ারি জানান, এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। অভিযুক্তদের খোঁজে একটি টিম গঠন করা হয়েছে।

বালোদ জেলাতেও ২৬ নভেম্বর জেলা কারাগার থেকে দুই বন্দি পালিয়ে যায়। এরপর গত ২৮ নভেম্বর উভয় বন্দি পুলিশের হাতে ধরা পড়ে। এই বন্দিদের বিরুদ্ধে অপহরণ ও হত্যার মত মামলা দায়ের করা হয়। এই ক্ষেত্রে, জেল সুপার দুর্গ এসএস টিগা তদন্তের পরে জেল গার্ড মোহিত মান্ডবীকে বরখাস্ত করেছিলেন।

Releated Posts

আট অভিযানে ৭৪০ কেজি গাঁজা-চরস বাজেয়াপ্ত, গ্রেফতার ১৩

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): গত দুই সপ্তাহে দেশজুড়ে আটটি বড় অভিযানে প্রায় ৭৪০ কেজি গাঁজা ও চরস বাজেয়াপ্ত…

ByByNews Desk Sep 9, 2026

অধিবেশনের বাকি সময়ের জন্য তেলঙ্গানা বিধানসভা থেকে সাসপেন্ড বিআরএসের ২১ বিধায়ক

হায়দরাবাদ, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বিধানসভার অধিবেশন চলাকালীন বারবার বিক্ষোভ ও সভার কাজ ব্যাহত করার অভিযোগে বর্ষাকালীন অধিবেশনের বাকি…

ByByNews Desk Sep 9, 2026

বিক্ষিপ্ত বৃষ্টির জেরে চেন্নাইয়ে ডেঙ্গু নজরদারি ও মশা নিয়ন্ত্রণে জোর

চেন্নাই, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বিক্ষিপ্ত বৃষ্টির জেরে জল জমে নতুন করে মশার প্রজননস্থল তৈরি হওয়ার আশঙ্কায় চেন্নাইয়ের গ্রেটার…

ByByNews Desk Sep 9, 2026

গুজরাটে বিরোধীদের কটাক্ষ মোদির, বললেন—‘মিথ্যার গুঞ্জন নয়, সত্যের হুঙ্কারের সঙ্গে রয়েছে ভারতের যুবসমাজ’

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে ডেডিকেটেড ফ্রেইট করিডরের সুফল ব্যাখ্যা করতে গিয়ে মঙ্গলবার রাজনৈতিক বিরোধীদের কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top