News Flash

  • Home
  • দেশ
  • মইনপুরীতে শান্তি ও নির্বিঘ্নেই চলছে উপ-নির্বাচন, ৫ রাজ্যের ৬টি বিধানসভা কেন্দ্রেও চলছে ভোট
Image

মইনপুরীতে শান্তি ও নির্বিঘ্নেই চলছে উপ-নির্বাচন, ৫ রাজ্যের ৬টি বিধানসভা কেন্দ্রেও চলছে ভোট

নয়াদিল্লি, ৫ ডিসেম্বর (হি.স.): উত্তর প্রদেশের মইনপুরী লোকসভা আসনের উপ-নির্বাচনে শান্তিতে ও নির্বিঘ্নেই চলছে ভোটগ্রহণ। পাশাপাশি বিহার, ছত্তিশগড়, ওডিশা, রাজস্থান ও উত্তর প্রদেশে ৬টি বিধানসভা আসনের উপ-নির্বাচনের চলছে ভোটগ্রহণ। ভোটগ্রহণ শুরু হয়েছে সোমবার সকাল সাতটা থেকে। মইনপুরীতে সকাল ৯টা পর্যন্ত ভোট পড়েছে ৭.০৮ শতাংশ।

উত্তর প্রদেশ :

মইনপুরী লোকসভা আসন : সোমবার সকালেই ভোট দিয়েছেন সমাজবাদী পার্টির পৃষ্ঠপোষক প্রয়াত মুলায়ম সিং যাদবের ভাই অভয় রাম যাদব। তিনি এটাওয়ার সাইফাইয়ের অভিনব বিদ্যালয়ে ভোট দিয়েছেন। অভয় বলেছেন, “বিপুল ভোটে জয়ী হতে চলেছে সমাজবাদী পার্টি। অন্য কোনও রাজনৈতিক দলের সঙ্গে কোনও প্রতিদ্বন্দ্বিতা নেই।” সমাজবাদী পার্টির নেতা রামগোপাল যাদবও এদিন সকালে ভোট দিয়েছেন। তিনি দাবি করেছেন, মইনপুরীতে ১৪১, ১৪২, ১৪৩, ১৪৪, ১৪৫ ও ১৪৫ নম্বর বুথে এজেন্টদের অনুমতি দিচ্ছিল না তাঁরা। আমরা রিটার্নিং অফিসারের সঙ্গে কথা বলেছি।”

রামপুর : উত্তর প্রদেশের রামপুর বিধানসভা আসনে চলছে উপ-নির্বাচনের ভোটগ্রহণ। ঠাণ্ডাকে উপেক্ষা করেই সকাল সকাল ভোট দিয়েছেন বহু মানুষ। এখানে সকাল ৯টা পর্যন্ত ভোট পড়েছে ৩.৯৭ শতাংশ।

বিহার : বিহারের কুরহানি বিধানসভা আসনে চলছে উপ-নির্বাচনের ভোটগ্রহণ। মানুষের মধ্যে যথেষ্ট উৎসাহ দেখা গিয়েছে। সকাল ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়াতে থাকেন ভোটাররা। এখানে সকাল ৯টা পর্যন্ত ভোট পড়েছে ১১ শতাংশ।

.

ছত্তিশগড় : ছত্তিশগড়ের ভানুপ্রতাপপুর বিধানসভা আসনে চলছে উপ-নির্বাচনের ভোটগ্রহণ। এদিন সকালেই ভোট দিয়েছেন কংগ্রেস প্রার্থী সাবিত্রী মাণ্ডবী। তিনি বলেছেন, :বাতাবরণ কংগ্রেসের পক্ষে, যেহেতু আমাদের সরকার উন্নয়নের মান নির্ধারণ করেছে। সে সমস্ত কাজ দেখে মানুষ আমাদের ভোট দিচ্ছেন।” এখানে সকাল ৯টা পর্যন্ত ভোট পড়েছে ৯.৮৯ শতাংশ। ছত্তিশগড়ের খাতাউলি বিধানসভা আসনের উপ-নির্বাচনে সকাল ৯টা অবধি ভোট পড়েছে ৬.৯০ শতাংশ।

ওডিশা : ওডিশার পাদমপুর বিধানসভা আসনের উপনির্বাচনে সকাল ৯টা পর্যন্ত ভোট পড়েছে ৮.৫০ শতাংশ।

রাজস্থান : রাজস্থানের সারদাশহর বিধানসভা আসনের উপ-নির্বাচনে সকাল ৯টা পর্যন্ত ভোট পড়েছে ৫.২৭ শতাংশ।

Releated Posts

মক্কার কাছে ড্রোন হামলায় ‘গভীরভাবে উদ্বিগ্ন’ ভারত, দ্রুত শান্তি ফেরার আশা

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): মক্কার কাছে ড্রোন হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। একইসঙ্গে সৌদি আরবের সার্বভৌম…

ByByNews Desk Sep 16, 2026

বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্য নিয়ে মমতার বিরুদ্ধে দায়ের পিআইএল খারিজ করল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলা…

ByByNews Desk Sep 16, 2026

মসজিদের সামনে গণেশ মিছিল নিয়ে পুলিশ আধিকারিকের মন্তব্যের প্রতিবাদ, মুসলিমদের বিরুদ্ধে নয়: বিজেপি সাংসদ যদুবীর

মহীশূর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকের মহীশূর-কোডাগু লোকসভা আসনের বিজেপি সাংসদ এবং রাজপরিবারের সদস্য যদুবীর কৃষ্ণদত্ত চামরাজা ওয়াদিয়ার বুধবার…

ByByNews Desk Sep 16, 2026

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top