News Flash

  • Home
  • দিনের খবর
  • নির্বিঘ্নেই চলছে দিল্লি পুর নিগমের ভোটপর্ব, দুপুর বারোটা অবধি ভোটের হার ১৮ শতাংশ
Image

নির্বিঘ্নেই চলছে দিল্লি পুর নিগমের ভোটপর্ব, দুপুর বারোটা অবধি ভোটের হার ১৮ শতাংশ

নয়াদিল্লি, ৪ ডিসেম্বর (হি.স.): টানা চতুর্থ বার ক্ষমতা দখল, না-কি বিজেপির দুর্গ ভেঙে এ বার দিল্লি পুর নিগমে প্রথম বার ক্ষমতা পাবে আম আদমি পার্টি (আপ), তারই নির্ণায়ক যুদ্ধ শুরু হয়েছে রবিবার সকালে। বিজেপি ও আপ-এর পাশাপাশি লড়াইয়ে রয়েছে কংগ্রেসও। রবিবার সকাল আটটা থেকে দিল্লি পুর নিগমের ২৫০টি ওয়ার্ডের জন্য ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল ১০.৩০ মিনিট পর্যন্ত ভোট পড়েছিল ৯ শতাংশ, দুপুর বারোটা অবধি ভোটের হার বেড়ে হয়েছে ১৮ শতাংশ।

বিগত ১৫ বছর ধরে দিল্লির পুর নিগমে ক্ষমতায় রয়েছে বিজেপি। এই দেড় দশকে অরবিন্দ কেজরিওয়ালের দল দু’বার দিল্লির মসনদে বসলেও, পুরনিগম ধরে রাখতে সক্ষম হয়েছে বিজেপিই। কিন্তু এ বারের লড়াই কিছুটা আলাদা। এদিকে, পুরনিগম যাতে আরও মসৃণ ও সুষ্ঠু ভাবে কাজ করতে পারে, তাই তিনটি পুর নিগম মিশিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই সিদ্ধান্তের ফলে তিনটি পুর নিগমে আসনের যে পুনর্বিন্যাস হয়েছে, তাতে আগেকার ২৭২টির জায়গায় আসন কমে দাঁড়িয়েছে ২৫০টিতে। যাতে মোট প্রার্থী দাঁড়িয়েছেন ১৩৪৯ জন। নিরাপত্তার দায়িত্বে রয়েছেন ৪০ হাজার পুলিশ কর্মী, ২০ হাজার হোমগার্ড ও ১৮ কোম্পানি আধা সেনা।

এদিন সকাল সকাল সাধারণ মানুষের সঙ্গে লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন কংগ্রেস নেতা অজয় মাকেন, বিজেপি সাংসদ পারভেশ বর্মা, কংগ্রেস নেত্রী অলকা লাম্বা প্রমুখ। দিল্লিবাসীর কাছে ভোট দেওয়ার অনুরোধ জানিয়েছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। কংগ্রেস নেতা অজয় মাকেন বলেছেন, প্রার্থী দেখে ভোট দেওয়া উচিত মানুষের। এদিন বিজেপি সাংসদ মনোজ তিওয়ারি বলেছেন, সুভাষ মহল্লা ওয়ার্ডে ৪৫০ জন ভোটারের নাম ভোটার তালিকা থেকে মুছে ফেলা হয়েছে, কারণ তাঁরা বিজেপিকে সমর্থন করে। এটি দিল্লি সরকারের একটি বড় ষড়যন্ত্র, এ সবের বিরুদ্ধে অভিযোগ করব এবং এই নির্বাচন বাতিল করে পুনরায় নির্বাচনের আবেদন করব।

Releated Posts

মুম্বই যাত্রা বাতিলের ইঙ্গিত জরাঁগের, শারীরিক অবস্থার অবনতিতে উদ্বেগ

পাটোদা/বিড, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): মারাঠা সংরক্ষণ আন্দোলনের নেতা মনোজ জরাঁগে পাটিল বুধবার ভোরে পাটোদায় এক সভায় জানান, শারীরিক…

ByByNews Desk Sep 16, 2026

জয়ের আনন্দের মধ্যেই শোক, বুকে ব্যথার পর নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খানের মৃত্যু

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের মারওয়ার জংশন পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খান মেভ (৫৮)…

ByByNews Desk Sep 15, 2026

উদমপুরে ভিডিসি সদস্যের গুলিবিদ্ধ, রাজৌরিতে জঙ্গি হ্যান্ডলারের সম্পত্তি বাজেয়াপ্ত

জম্মু, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের উদমপুর জেলায় মঙ্গলবার এক ভিলেজ ডিফেন্স কমিটি (ভিডিসি)-র সদস্যের রাইফেল থেকে…

ByByNews Desk Sep 15, 2026

গ্রামীণ ভারতে ‘পেনশন সখী’ বাড়িয়ে পেনশন কভারেজ সম্প্রসারণ করবে সরকার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): গ্রামীণ পরিবারগুলির মধ্যে পেনশন কভারেজ বাড়ানো এবং সামাজিক সুরক্ষা আরও শক্তিশালী করতে ‘পেনশন সখী’…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top