News Flash

  • Home
  • মুখ্য খবর
  • যোগেন্দ্রনগর আম্বেদকর পল্লী গ্রামেকে দত্তক নিল এনএসএস
Image

যোগেন্দ্রনগর আম্বেদকর পল্লী গ্রামেকে দত্তক নিল এনএসএস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ ডিসেম্বর৷৷  রাজধানীর যোগেন্দ্রনগর আম্বেদকর পল্লী গ্রামকে দত্তক নিল মহিলা মহাবিদ্যালয়ের এন.এস.এস ইউনিট৷ করোনার প্রকোপ চলাকালীন সময় এই গ্রামে একাধিক কর্মসূচি করেছে কলেজ কর্তৃপক্ষ৷ রাজ্য সরকার থেকে মহিলা মহাবিদ্যালয়ের এন.এস.এস ভলান্টিয়ারদের টিফিনের জন্য যে অর্থ প্রদান করা হয় সেই অর্থ ব্যয় না করে, তা দিয়ে বিভিন্ন সামগ্রী ক্রয় করে এই গ্রামের দুস্থদের মধ্যে বিতরণ করে থাকে৷ রবিবার এক অনুষ্ঠানের মধ্যদিয়ে গ্রামের দুঃস্থদের মধ্যে কম্বল বিতরণ করা হয় মহিলা মহাবিদ্যালয়ের এনএসএস ইউনিটের পক্ষ থেকে৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক রেবতী মোহন দাস সহ অন্যান্যরা৷

Releated Posts

বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস বিজেপির

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ধর্মনগর মণ্ডল এলাকায় একটি ‘অনভিপ্রেত’ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দলীয় সদস্য বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস দিয়েছে…

ByByReshmi Debnath Sep 25, 2026

টেট আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে আগরতলায় বাম ছাত্র-যুব সংগঠনের বিক্ষোভ

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় আগরতলায় বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি…

ByByReshmi Debnath Sep 25, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নির্বাচন প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিন অফিস লেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া, পুজোর আগে ট্রাফিক পাসে কড়াকড়ি ত্রিপুরায়

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ২০২০ সাল থেকে ত্রিপুরায় প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া পড়ে রয়েছে। বকেয়া ট্রাফিক জরিমানার পরিমাণ…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top