News Flash

  • Home
  • দিনের খবর
  • আগামী ১১ ডিসেম্বর নাগপুর-মুম্বই সমৃদ্ধি এক্সপ্রেসওয়ে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদী
Image

আগামী ১১ ডিসেম্বর নাগপুর-মুম্বই সমৃদ্ধি এক্সপ্রেসওয়ে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদী

মুম্বই, ৩ ডিসেম্বর (হি.স.) : আগামী ১১ ডিসেম্বর নাগপুর-মুম্বই সমৃদ্ধি এক্সপ্রেসওয়ের সম্পূর্ণ নাগপুর থেকে শিরডি অংশের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানা গিয়েছে, এক্সপ্রেসওয়ের বাকি অংশ আগামী ছয় মাসের মধ্যে তৈরি হয়ে যাবে। এই সময়ে নাগপুর মেট্রোর রিচ টু এবং রিচ থ্রিও উদ্বোধন করা হবে।

শনিবার নাগপুর পরিদর্শন করেছেন মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস। তিনি বলেন, প্রধানমন্ত্রী মোদী নাগপুর এবং শিরডির মধ্যে নাগপুর-মুম্বই সমৃদ্ধি এক্সপ্রেসওয়ের সম্পূর্ণ অংশের উদ্বোধন করবেন, যা প্রায় ৫০০ কিলোমিটার দীর্ঘ। ছয় মাসের মধ্যে এক্সপ্রেসওয়ের বাকি অংশ তৈরি হয়ে যাবে। মুম্বই-নাগপুর সমৃদ্ধি এক্সপ্রেসওয়ের দৈর্ঘ্য ৭০১ কিলোমিটার।
আধিকারিকদের কাছ থেকে প্রধানমন্ত্রীর সফর ও কর্মসূচি সম্পর্কে খোঁজখবর নেন ফড়নবীস। উদ্বোধনী অনুষ্ঠানে ২০,০০০ জনেরও বেশি লোক উপস্থিত হবে বলে আশা করা হচ্ছে। মুখ্যমন্ত্রী একনাথ শিন্দে, কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নিতিন গড়করি এবং রাজ্যের অন্যান্য বিশিষ্ট নেতারা এই অনুষ্ঠানে উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে৷

Releated Posts

বুলন্দশহরে পুলিশের সঙ্গে সংঘর্ষের পর ৫ গরু-চোর গ্রেফতার, এক অভিযুক্ত গুলিবিদ্ধ

বুলন্দশহর, ৫ জুলাই: উত্তরপ্রদেশের বুলন্দশহর জেলায় মহিষ চুরির চেষ্টা করার অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া একজন অভিযুক্ত…

ByByNews Desk Jul 5, 2026

ডিজেলে ১৫ শতাংশ আইসোবিউটানল মিশ্রণের পরিকল্পনা কেন্দ্রের, তেল আমদানি কমাতেই উদ্যোগ: নীতিন গড়করি

নয়াদিল্লি, ৪ জুলাই (আইএএনএস): দেশের অপরিশোধিত তেল আমদানির ওপর নির্ভরতা কমাতে ডিজেলে সর্বোচ্চ ১৫ শতাংশ আইসোবিউটানল মিশ্রণের পরিকল্পনা…

ByByNews Desk Jul 4, 2026

রাজ্য সভাপতির পদ ছাড়ার পর বিদ্রোহী তৃণমূল শিবিরে চন্দ্রিমা ভট্টাচার্য, দলের অন্দরে জল্পনা তুঙ্গে

কলকাতা, ৪ জুলাই (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ সংকটের মধ্যে বড় রাজনৈতিক মোড়। শনিবার দলের সব সাংগঠনিক পদ থেকে…

ByByNews Desk Jul 4, 2026

৭৯,৪৫৯ কোটি টাকার রাজস্থান রিফাইনারি ভারতের জ্বালানি আত্মনির্ভরতা আরও শক্তিশালী করবে: হরদীপ সিং পুরী

নয়াদিল্লি, ৪ জুলাই (আইএএনএস): রাজস্থানের পাচপদরায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্বোধন করা দেশের প্রথম স্বতন্ত্র গ্রিনফিল্ড রিফাইনারি-কাম-পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সকে ভারতের…

ByByNews Desk Jul 4, 2026
Scroll to Top