News Flash

  • Home
  • ত্রিপুরা
  • চাম্পাহাওয়রে বিকৃত মস্তিষ্কের যুবকের হাতুড়ির আঘাতে গুরুতর আহত পাঁচ
Image

চাম্পাহাওয়রে বিকৃত মস্তিষ্কের যুবকের হাতুড়ির আঘাতে গুরুতর আহত পাঁচ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ ডিসেম্বর৷৷ বিকৃত মস্তিষ্কের যুবকের হাতুড়ির আঘাতে গুরুতর আহত ৫ জন৷ ঘটনা চাম্পাহাওড়া থানাধীন পরশুরাম বাড়ি এলাকায়৷ আহতরা হাসপাতালে চিকিৎসাধীন৷ ঘটনা সূত্রে জানা যায়, চাম্পাহাওড়া থানাধীন পরশুরাম বাড়ি এলাকায় এক বিকৃত মস্তিষ্কের যুবক বাড়ি থেকে হাতুড়ি নিয়ে এসে বাজারের দুটো দোকানে হামলা চালায়৷ তার হাতুড়ির ঘায়ে মোট পাঁচজন গুরুতর জখম করে৷ আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক৷ আহতদের নাম ললিন দেববর্মা, মঙ্গল দেববর্মা, মনদ্বীপ দেববর্মা, নচিন্দ্র দেববর্মা ও পংকজ দেববর্মা৷ বিকৃত মস্তিষ্কের যুবকটিকে গ্রামবাসীরা ধরতে পারেনি৷ সে জঙ্গলে পালিয়ে যায়৷ অভিযুক্ত যুবকের নাম উপেন্দ্র দেববর্মা৷ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ৷ কিন্তু খবর লেখা পর্যন্ত তাকে জালে তুলতে পারেনি৷ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে৷

Releated Posts

জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে চিকিৎসককে হেনস্থার অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি মহিলা কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে এক মহিলা চিকিৎসকের মোবাইল চুরি ও তাঁকে হেনস্থার অভিযোগকে…

ByByReshmi Debnath Aug 2, 2026

দেবীপুরে পাঁচ কুকুরের তাণ্ডবের অভিযোগ, ৮টি ছাগল-ভেড়ার মৃত্যু, ক্ষুব্ধ এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: পশ্চিম ত্রিপুরা জেলার মধুপুর থানাধীন দেবীপুরের ২৬ কার্ড এলাকায় এক ব্যক্তির পোষা পাঁচটি…

ByByReshmi Debnath Aug 2, 2026

নীট-২০২৬-এ রাজ্যে প্রথম বিলোনিয়ার বৈভব রায়, অল ইন্ডিয়া র‍্যাঙ্ক ১৬৮

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ আগস্ট: নীট-২০২৬ পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করে ত্রিপুরার মুখ উজ্জ্বল করলেন বিলোনিয়ার কৃতি ছাত্র…

ByByReshmi Debnath Aug 2, 2026

সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ, তদন্তের দাবি

নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ২ আগস্ট:  সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ উঠেছে। জাতীয় সড়কের ধারে সৌন্দর্যায়নের উদ্দেশ্যে…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top