News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পুর কর্পোরেটর গৌতম চন্দের বাড়িতে অগ্ণিকান্ড
Image

পুর কর্পোরেটর গৌতম চন্দের বাড়িতে অগ্ণিকান্ড

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ ডিসেম্বর৷৷ অল্পেতে রক্ষা পেল আগরতলা পুর নিগমের ১৩ নং ওয়ার্ডের কর্পোরেটার গৌতম চন্দের বাড়ি৷ খবর পেয়ে ছুটে যান মেয়র৷ স্থানীয় বাসিন্দা ও দমকল কর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে৷ আগরতলা পুর নিগমের ১৩ নং ওয়ার্ডের কর্পোরেটার গৌতম চন্দের বাড়িতে অগ্ণিকান্ড৷ আগুনে ভস্মীভূত হয়ে যায় বাড়ির একটি ঘর৷ অল্পেতে রক্ষা পায় গোটা বাড়িটি৷ ঘটনা শনিবার সকালে এলবার্ট ক্লাব সংলগ্ণ এলাকায়৷ জানা যায় অগ্ণিকান্ডের ঘটনার সময় বাড়িতে ছিলেন না কপর্োরেটার গৌতম চন্দ৷ আচমকা বাড়ির কোনে একটি ঘর থেকে ধোঁয়া বেরুতে দেখতে পায় প্রতিবেশীরা৷ তাদের চিৎকারে পরিবারের সদস্যদের নজরে আসে বিষয়টি৷ খবর পেয়ে ছুটে আসেন কর্পোরেটর গৌতম চন্দ৷ জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করা হয়৷ খবর দেওয়া হয় দমকল কর্মীদের৷ দমকলের একটি ইঞ্জিন ঘটনার খবর পেয়ে ছুটে আসে৷ সকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনা সম্ভব হলেও একটি ঘর আগুনে ভস্মীভূত হয়ে যায়৷ ঘড়ে থাকা সমস্ত সামগ্রী আগুনে পুড়ে যায়৷ খবর পেয়ে কপর্োরেটার গৌতম চন্দের বাড়িতে যান মেয়র দীপক মজুমদার৷ সাথে ছিলেন আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক প্রণব সরকার সহ অন্যান্যরা৷

Releated Posts

বিজেপি-বিরোধী ভোট বিভাজনের লক্ষ্যে জোটের খেলা: আশিস কুমার সাহার

আগরতলা, ৭ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে তিপ্রা মথা ও বিজেপির রাজনৈতিক সমঝোতা নিয়ে মথা সুপ্রিমোর…

ByByReshmi Debnath Sep 7, 2026

মনোনয়ন জমায় বাধার অভিযোগ, পশ্চিম জেলার নির্বাচনী আধিকারিককে ডেপুটেশন সিপিআইএমের

আগরতলা, ৭ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র জমা দেওয়ার ক্ষেত্রে বাধা দেওয়ার অভিযোগ তুলে পশ্চিম জেলার…

ByByReshmi Debnath Sep 7, 2026

ফের নিয়োগের দাবিতে টেট উত্তীর্ণদের আন্দোলন, টিআরবিটিতে ডেপুটেশন

আগরতলা, ৭ সেপ্টেম্বর: পশ্চিমবঙ্গে প্রায় ৪৫০টি বেসরকারি বিএড কলেজকে ঘিরে বিতর্কের আবহের মধ্যেই ত্রিপুরায় নিয়োগের দাবিতে সরব হলেন ২০২৪…

ByByReshmi Debnath Sep 7, 2026

জিবি হাসপাতালে রোগীদের ভোগান্তি, হুইলচেয়ার-ট্রলির অভাবে দুর্ভোগের অভিযোগ

আগরতলা, ৭ সেপ্টেম্বর: রাজ্যের প্রধান চিকিৎসাকেন্দ্র জিবি হাসপাতালে রোগীদের পরিষেবা নিয়ে ফের প্রশ্ন উঠেছে। হাসপাতালে চিকিৎসা নিতে আসা…

ByByReshmi Debnath Sep 7, 2026
Scroll to Top